ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নবাগত পুলিশ সুপার মুনীরুল ইসলাম

আপনাদের সাথে নিয়ে সমৃদ্ধ সাতক্ষীরা গড়তে চাই : পুলিশ সুপার


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২-১০-২০২৪ বিকাল ৭:৫৫

সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মুনীরুল ইসলাম বলেছেন, আমি আপনারদের সাথে নিয়ে সমৃদ্ধ সাতক্ষীরা গড়তে চাই। আমরা চাচ্ছি চাঁদাবাজ ও দখলদারমুক্ত সাতক্ষীরা গড়ে তুলতে। আমি যোগদান করার পর আমার সহকর্মীদের বলে দিয়েছি সকলের সাখে ভালো ব্যাবহার করতে। পুলিশ মানবিক ও জনবান্ধব হবে। যদি কেউ ঘুষ বা উপঢৌকন গ্রহণ করে, তাহলে তাকে চাকরি ছেড়ে চলে যেতে হবে। বুধবার (২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা দুবিত্ত ও চাঁদাবাজ আছে তাদের গ্রেফতার করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। এ কাজে সবাই যদি আমাদের সহযোগিতা করে তাহলে আর কোনো সমস্যাই থাকবে না।গত ৫ আগস্টে একটি সরকারের বিদায় হয়েছে। পুলিশ বাহিনীর ৪৪ জনকে হত্যা করা হয়েছে, কয়েক হাজার পুলিশ আহত হয়েছে। তারা আতঙ্কিত। আমরা যদি বৈসম্য দূর করতে চাই তাহলে আপনার আমার সকলের প্রয়োজন।

পুলিশ সুপার বলেন, পুলিশের মনবোল বৃদ্ধি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। ইতোমধ্যে সাতক্ষীরার কিছুটা হলেও আইনশৃঙ্খলার পরিববর্তন হয়েছে। সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে জেলার ভেতরে মাদক প্রবেশ করে। এ বিসয়ে আমারা সচেষ্ট রয়েছি। ইতোমধ্য আমাদের ডিবি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে। মাদকের ব্যাপারে আমরা কাউকে ছাড় দেব না। যে কোনো ধরনের চাঁদাবাজ, মানব পাচারকারী ও অবৈধ দখলদারদের কোনো ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, যারা সাইবার অপরাধ করে তাদের বিরুদ্ধে আমাদের মনিটরিং চালু করেছি। এখানে যেন কোনো মানুষ কোনো ধরনের সাইবার বুলিংয়ের শিকার না হয়, আমরা সেগুলো গুরুত্বর দিয়ে দেখছি। সমানে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হতে চলেছে। আমরা প্রতিটি পূজামণ্ডপকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে দেখছি। দুর্গোৎসব চলাকালীন কোনো ব্যক্তি যদি অপ্রীতিকর ঘটনা ঘটায়, আমরা তাকে ছেড়ে দেব না। কোনো নিরীহ মানুষ যাতে অহেতুক পুলিশের হয়রানির শিকার না হয়, আমরা সেটা চেষ্টা করছি। এছাড়া জেলায় যানজট নিরসনে জেলা পুলিশের টিম সব সময় কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, আমিনুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংবাদিক আবুল কাশেম, আকতারুজ্জামান বাচ্চু, মনিরুল ইসলাম মনি, গোলাম সরোয়ার, আবু সাইদ, আসাদুজ্জামান মধু, মুশফিকুজ্জামান ইমন প্রমুখ।

T.A.S / জামান

ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ