ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বাঙ্গালহলিয়ায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ১১:১৪

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ইউনিয়য়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে চেয়ারম্যান আদোমং মারমার সভাপতিত্বে এ ভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমান, সাংবাদিক আইয়ুব চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক পুলক বড়ুয়া, ১নং ওয়ার্ডের সদস্য এমদাদুুল হক, বাজার পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, ৬নং ওয়ার্ডের সদস্য শিমুল দাশ, নারী সদস্য সালমা আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দিয়ে উৎসব সম্পূর্ণ করাই লক্ষ্য। আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। বাঙ্গালহালিয়া ইউনিয়নের সব পূজামণ্ডপে  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান স্থানীয় প্রসাশন ও জনপ্রতিনিধিগন। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা।

সভায় ধর্মীয়, সমাজসেবক ও  রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ