ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ডাঃ নাছির

জামায়াতের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে ছাড় নেই


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ১১:১৯

জামায়াতে ইসলামী চট্টগ্রামের নায়েবে আমির ডা. নাছির ও বোয়ালখালীর আমির ডা. খোরশেদ আলম বলেছেন, চট্টগ্রামে কেউ যদি জামায়াত ইসলামীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি, মাস্তানি, মাদক সেবন কিংবা কোনো অপকর্মে লিপ্ত হয় তাহলে জামায়াত ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দকে অবহিত করুন, কোনো অপকর্মকারীর জায়গা জামায়াতে হবে না। জামায়াত পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করে, জনগণের কল্যাণে কাজ করে। ২ অক্টোবর বুধবার চট্টগ্রাম বোয়ালখালীতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথাগুলো বলেন তারা।

তারা আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের লেখনীর মধ্যদিয়ে সমাজ তথা রাষ্ট্রের অসঙ্গতিগুলো জাতির সামনে তুলে ধরেন। এতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা নিজেদের সংশোধন করে নিতে পারেন। কিন্তু কিছু সাংবাদিক রয়েছেন, তারা সাংবাদিকতার নামে নানা অপকর্মে জড়িয়ে পড়েন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সাংবাদিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান উপজেলা জামায়াতের আমির ডা. খোরশেদ আলম।

উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সেলিম চৌধুরী, মুজাহিদুল ইসলাম, ডা. অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, শাহীনুর কিবরিয়া মাসুদ, আব্দুল মান্নান, আবুল ফজল বাবুল এবং একাংশের সভাপতি সৈয়দ মোদাচ্ছের।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক এসএম নাঈম উদ্দিন, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, রাজু দে, প্রচার সম্পাদক জাহিদ হাসান, সদস্য শাহ আলম বাবলু, সৈয়দ রবিউল ইসলাম, জামায়াত নেতা আব্দুল মান্নান, সাইদুল আলম, মো. খসরু, মো. রাসেদ প্রমুখ।

T.A.S / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার