ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ঢাকার হত্যা মামলার আসামি লালমোহনের শিক্ষক


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ২:১১

শিক্ষক জাতি গড়ার কারিগর, আর সেই শিক্ষকই হলেন হত্যা মামলার আসামি। তাও লালমোহনে অবস্থান করে প্রায় সাড়ে ৪০০ কিলোমিটার দূরে হত্যার ঘটনায়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তাকেসহ আওয়ামী লীগের এমপি-মন্ত্রী ও ক্ষমতাধর নেতাদের নামে হত্যা মামলা হয় বিভিন্ন থানায়। অনুসন্ধান বলছে, এসব মামলায় বেশিরভাগ ক্ষেত্রেই বাদী চেনেন না আসামিকে, এমনকি আসামিও কখনো শোনেননি বাদীর নাম।

গত ১ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুর থানায় তেমনই একটি মামলা হয়। ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আন্দোলন চলাকালে মোহাম্মদপুর থানা এলাকার ময়ূর ভিলার সামনে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী গ্রামের বাসিন্দা ও মোহাম্মদপুরে সিএনজিচালক সবুজ হত্যার শিকার হন। এদিকে ছোট ভাইকে হত্যার অভিযোগে এজাহারনামীয় ৯৮ জনসহ অজ্ঞাত ৪-৫শ’ জনকে আসামি করে তার বড় ভাই মনির হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। 

এজাহারে থাকা ঠিকানার সূত্র ধরে আসামির খোঁজ নিয়ে ও বাদীর সাথে আলাপকালে জানা যায়, ওই মামলার বেশিরভাগ আসামিকেই চেনেন না বাদী। এরমধ্যে মামলার ৩নং আসামি লালমোহন উপজেলার সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আক্তারুজ্জামান টিটব, ২৬নং আসামি মনির কমিশনার ও ৪৯নং আসামি বরিশাল বিভাগের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভোলার লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ও লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন।

রুহুল আমিন দাবি করেন, গত আগস্ট মাসে তিনি ঢাকায়ই যাননি। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সাংবাদিকতার সুবাদে সরকারে যেই থাকে তাদের সঙ্গেই আমার সখ্যতা থাকে। কিন্তু আমি কখনো কোনো রাজনীতি করিনি। আমার নামে ঢাকায় হত্যা মামলা করা হয়েছে, অথচ ৪ আগস্টের আগে ও পরে আমি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে লালমোহনে ব্যস্ত সময় পার করেছি। সরকারের কাছে আবেদন করব আমাদের যেন এভাবে অপদস্থ না করা হয়।

এ বিষয়ে বাদী মো. মনির হোসেনের সঙ্গে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, অধ্যক্ষ মো. রুহুল আমিনকে চেনেন না তিনি। শুধু তার শিক্ষাপ্রতিষ্ঠানের নাম শুনেছেন। এছাড়া মামলাটি বিএনপি নেতারা পরিচালনা করছেন বলেও জানান তিনি।

বাদী আরো বলেন, এমন আরো কয়েকজনের বিষয়ে তিনি জানতে পেরেছেন। মামলাটির এখনো চার্জশিট হয়নি। চার্জশিটের সময় নির্দোষ কোনো ব্যক্তির নাম যাতে না থাকে, বিষয়টি দেখবেন তিনি।

এদিকে অধ্যক্ষ মো. রুহুল আমিনের নামে কখনো কোনো মামলা কিংবা কোনো অভিযোগও হয়নি নিশ্চিত করে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, যতদূর জানি ঘটনার দিন তিনি লালমোহনে ছিলেন।

লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মামলায় উল্লিখিত ৪ আগস্ট নিজের শিক্ষাপ্রতিষ্ঠানেই ছিলেন রুহুল আমিন। 

মামলার বিষয়ে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর (এসআই) মো. সুমন হোসেন বলেন, মামলাটি তদন্তাধীন। নিরপরাধ কেউ থাকলে তারা জামিন নিতে পারেন।

এদিকে গণহারে এমন মামলায় প্রকৃত অপরাধীরা পার পেয়ে যেতে পারে বলে শঙ্কা করছেন লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল। তিনি বলেন, ভিন্নমত পোষণ কিংবা কোনো শত্রুতা উদ্ধারের জন্যে যেন কোনো মামলা না হয়, এটাই আমরা আশা করি।

T.A.S / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত