ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

চট্টগ্রামে আ.লীগ নেতা বাচ্চুর বিরুদ্ধে ৪০ কোটি টাকা আত্মসাতের মামলা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৩-১০-২০২৪ দুপুর ৩:২৪

কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চুর বিরুদ্ধে ৪০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। মামলায় চট্টগ্রামের চকবাজার থানার সেন্টাল প্লাজা মার্কেটের বেশ কয়েকটি দোকান অস্ত্রের মুখে দখল করে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের সন্ত্রাসী অফিস করে টর্চারসেল করার অভিযোগ করা হয়। এতে মামলার বাদী মোস্তফা আলম কিশোরের ৪০ কোটি টাকা আত্মসাৎ করা হয় বলে উল্লেখ করা হয়।

চকবাজার থানায় গত ২১ আগস্ট মামলাটি হলেও ২৫ আগস্ট মামলার বিষয়ে জানাজানি হয়। মামলায় ধারা ১৪৩/৪৪৮/৪০৩/৫০৬ পেনাল কোডে অভিযোগ আনা হয়। অভিযুক্ত আরশাদুল আলম বাচ্চু নগরীর চান্দগাঁও থানার হরিচাঁদ মাঝির বাড়ির দেলা মিয়ার ছেলে। মামলায় যুবলীগের আরো চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- পশ্চিম খুলশী পারফেক্ট ভিলেজের মুহাম্মদ মীর হোসেনের ছেলে মুহাম্মদ হাফিজ উল্লাহ আমিন ডিমুর (৪২), গরীবুল্লাহ হাউজিং সোসাইটির জোবাইর চৌধুরী (৪২) ও ওমর ফারুক (৩২)।

মামলার বাদী মোস্তফা আলম কিশোর এজাহারে উল্লেখ করেন, সেন্ট্রাল প্লাজায় তার ১২৫ শতক জায়গা রয়েছে। মার্কেটের মালিক ইসমাইলের মেজো ভাই মো. ইব্রাহিমের কাছ থেকে আরশাদুল আলম বাচ্চু ও হাফিজ উল্লাহ আমিন ডিমুর কিছু জমিসহ ফ্লোর ২০১৭ সালে বায়নানামা করেন। ওই সময় আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে এবং অস্ত্রের মুখে জিন্মি করে অধৈক টাকা বকেয়া রেখে আরশাদ আলমরা জোরপূর্বক রেজিস্ট্রি করে নেন। পরে মার্কেটের চতুর্থ তলায় তারা ৩০১নং অফিসটি ভাড়া নেন। এরপর ২০১৭ সালের ১৫ মে মোস্তফা আলম কিশোরের মালিকানাধীন দোকান নং-৩০২(এ), ৩০২(বি), ৩০৪, ৩০৫, ৫১২, ৫১৩, ৫১৪ ও ২১৯ জোরপূর্বক দখল করে নেন। সেখানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের সাইনবোর্ড লাগিয়ে দলীয় অফিসে পরিণত করা হয়।

এজাহারে আরো উল্লেখ করা হয়, আরশাদুল আলম বাচ্চু ও মোহাম্মদ হাফিজ উল্লাহ আমিন তিমুর উক্ত ৩০১ ও ৩০২নং অফিসরুম টর্চার সেল হিসেবে ব্যবহার করতেন। তারা ২০১৭ সাল থেকে মার্কেটে বাদীর নিয়ন্ত্রাণাধীন সকল সাইনবোর্ড, বিলবোর্ড, মোবাইলের টাওয়ারের বাৎসরিক বিল ৫ কোটি টাকা করে ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সর্বমোট ৪০ কোটি টাকা আত্মসাৎ করেন। গত ২৭ মার্চ মার্কেটে লিফট লাগানোর বিষয়ে আরশাদ আলমের সাথে মোস্তফা আলম কিশোর মোবাইল ফোনে কথা বললে তাকে মার্কেটের চারতলা থেকে ফেলে মেরে ফেলার হুমকি দেয়া হয়। সর্বশেষ ৭ আগস্ট আমাকে ফোন করে এরশাদুল আলম বাচ্চু হত্যার হুমকি দেন।

চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর বলেন, রাজনৈতিক সাইনবোর্ড দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখলের বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / জামান

হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, আটক একজন

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত

হাতিয়ায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আতিউল ইসলাম গ্রেপ্তার

বাগেরহাটে রাস্তায় বাসের ধাক্কায় প্রান ভ্যানযাত্রীর, আহত-৩

মনিরামপুরে অন্ততঃ ৬০০ কি.মি. কাঁচা সড়ক, লাগাতার বর্ষায় চরম দুর্ভোগ

নওয়াপাড়ায় ১,৪১৭ ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

বাঁশখালীতে বন্যায় ঘর হারানো ১০০ পরিবারকে ঘর তুলে দেবেন প্রধানমন্ত্রী

পারকি সৈকত থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন"স্থানীয় বাধার মুখে পালালো বালুদস্যুরা"

চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক সফর: সিভিল সার্জনকে বদলির নির্দেশ

একুশে পদকপ্রাপ্ত ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া ও অধ্যক্ষা প্রীতিকণা বড়ুয়ার স্মরণ সভা অনুষ্ঠিত

বাঘায় তীব্র লোডশেডিং: ২৪ ঘণ্টায় ১২ ঘণ্টাই বিদ্যুৎ নেই, বিপাকে কৃষক-ব্যবসায়ী

বিলাইছড়িতে দুর্গম ও প্রতিকূল পরিবেশে কৃষি জরিপ করতে হাঁপিয়ে যাচ্ছেন কৃষি অফিসারা