উত্তরা খালপারে ট্রাফিক পুলিশ ও যৌথ বাহিনীর বিশেষ অভিযান
রাজধানী উত্তরার খালপার এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ ও যৌথ বাহিনী। ৩ অক্টোবর'২৪ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দিন ব্যাপী অভিযান পরিচালিত হয়েছে । অভিযানটি পরিচালনা করেছেন ট্রাফিক উত্তরা পশ্চিম জোনের সহকারী পুলিশ কমিশনার ফেরদৌস হোসেন ও যৌথ বাহিনীর ক্যাপ্টেন আফনান আজমাঈন।
অভিযান পরিচালনা কালে সহকারী পুলিশ কমিশনার ফেরদৌস হোসেন বলেন, মূল সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার ব্যবহার ট্রাফিক ব্যবস্থাপনার জন্য একটি বড় সমস্যা। এসব যান হুটহাট সড়কে চলে আসছে। সাথে আছে ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম।এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করার পাশাপাশি মূল সড়কে যেন অযান্ত্রিক যান চলাচল করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশিত ছক অনুযায়ী ৮টি ট্রাফিক বিভাগ থেকে ব্যাটারি চালিত অবৈধ রিকশা, অবৈধ যানবাহন, মাটি ও বালি বহনকারী ট্রাক ও হকারদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। সেই তালিকা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই অভিযান অব্যাহত থাকবে।
দুর্ঘটনার সংবাদের সঙ্গেই এখন অটোরিকশা শব্দটি জড়িয়ে থাকে।উক্ত অভিযানে ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন উপস্থিত থেকে তিনি বলেন, রাস্তায় অটোরিকশার এই দৌরাত্ম্য বন্ধ করতে অন্তর্বর্তীকালীন এই সরকারকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং তাদের বিকল্প চিন্তা করতে হবে। রাজধানী থেকে শুরু করে সারাদেশে চালিয়ে যেতে হবে অটোরিকশা, ইজিবাইক বন্ধের এই অভিযান চলমান রাখতে হবে এবং আমরা ওয়েলফেয়ার সোসাইটি সর্বাত্মক সহযোগিতা করবো ।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, টিআই নুরুন্নবী সরকার অত্র জোনের সার্জেন্ট ও যৌথ বাহিনীর সদস্যরাসহ কনস্টেবলবৃন্দ।
এমএসএম / এমএসএম
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল