শ্রীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
মাগুরার শ্রীপুরে আওয়ামী দুঃশাসনে জুলুম, হত্যা, হামলা-মামলা ও অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপিসহ সকল সহযোগী ও অঙ্গসংগঠন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শ্রীপুর মহিলা কলেজ গেটের সামনে থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরটির প্রাণকেন্দ্র মেইন স্ট্যান্ডে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে। বৃষ্টি ও বৈরি আবহাওয়াকে উপেক্ষা করে বিকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতা কর্মীরা মহিলা কলেজের সামনে জড়ো হয়। পরে বিকাল ৪ টার দিকে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে।
মিছিল শেষে উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম বিশ্বাস হিরো এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিমের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন- শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিল,মাসুদ মজুমদার, যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, যুবদলের সদস্য সচিব জোয়ারদার শাহ আলম তুফান,স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, শ্রমিকদলের আহ্বায়ক মোল্লা সেলিম, মহিলা দলের আহ্বায়ক শাহানা ফেরদৌস হ্যাপি,ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াসিন আরাফাত সোহেল,তাতীদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন,কৃষকদলের আহ্বায়ক মেহেদী হাসান মুকুল,সদস্য সচিব বিপ্লব খলিফা,সব্দালপুর ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য কুলসুম বেগম প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে স্বৈরাচার ফ্যাসিবাদ শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করে। কিন্তু তার লুটেরা সন্ত্রাসী বাহিনী এ দেশেই রয়ে গেছে।দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কয়েকজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ থেকে আগত সেসব নব্য বিএনপি দলে ভিড়ে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ১৭ বছর মামলা হামলার শিকার জিয়াউর রহমানের আদর্শের সৈনিক প্রকৃত বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে একের পর এক।পরে বক্তরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
জামান / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ