ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

অপমানের বদলা নিলেন রোনালদোর প্রেমিকা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৮-২০২১ দুপুর ৪:৫৮

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগ জেতেন কার্লো আনচেলত্তির অধীনে। চলতি মাসে ফের রিয়ালের দায়িত্ব পেয়েছেন আনচেলত্তি। এই দুইজনের পুনর্মিলনের গুঞ্জন তৈরি হয়েছিল ফুটবল অঙ্গনে। ঠিক তখনি রিয়ালের কোচ জানিয়ে দেন, এগুলো সব গুজব। যা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের কাছে বেশ অপমানজনকই মনে হয়েছিল।

নানা আলোচনা এবং সমালোচনার পর দীর্ঘ এক যুগ পর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো। তারপরই আনচেলত্তিকে এক হাত নিলেন জর্জিনা। স্প্যানিশ গণমাধ্যম এল চিরিঙ্গিতো টিভি ম্যানইউতে পর্তুগীজ তারকার দলে ভেড়ানোর বিষয়টি নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করে। সেখানে ক্যাপশন হিসেবে লিখা হয়, ঘরে স্বাগতম। এতে জর্জিনা মন্তব্য করেন, আশা করি আনচলেত্তি এখন যেন এটাও অস্বীকার না করে।

সম্প্রতি আনচেলত্তি রোনালদো রিয়ালে আসার বিষয়টি নিয়ে টুইট করেছিলেন। এতে তিনি লিখেন, ক্রিশ্চিয়ানো রিয়াল মাদ্রিদের কিংবদন্তি। তার জন্য আমার অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। কিন্তু আমি কখনো তার সঙ্গে আবার চুক্তির কথা বিবেচনা করিনি। আমরা ভবিষ্যৎ নিয়ে ভাবছি।

লস ব্লাঙ্কোস কোচের টুইটের স্ক্রিনশটও এল চিরিঙ্গিতো নিজেদের ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। সেখানেও জর্জিনাকে হাহাহা মন্তব্য করতে দেখা যায়।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি