ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা পশ্চিম থানার গণসমাবেশ অনুষ্ঠিত
ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর উত্তরার আমির কমপ্লেক্সের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আওতাধীন উত্তরা পশ্চিম থানার গণসমাবেশ অনুষ্ঠিত।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।
থানা শাখার সভাপতি আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত সম্প্রীতি সমাবেশে এলাকাবাসীর উদ্দেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবু জাফর আলম, মুফতি মাছউদুর রহমান, মুফতি আব্দুল কুদ্দুস রশীদি, আবু বকর, মুফতি হাফিজুল হক ফাইয়াজ, মাওলানা আবু হানিফ প্রমুখ।
থানা শাখার সেক্রেটারি মাওলানা জিয়াউর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- থানার সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি আলাউদ্দিন সাবেরী, শরীফুল ইসলাম, কামরুল ইসলাম, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, এইচএম আলমগীর হোসেনসহ থানা, ওয়ার্ড, ইউনিট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল