ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে দুর্গামণ্ডপের পাহারায় থাকবে বিএনপির স্বেচ্ছাসেবক টিম


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ১১:৪৪

রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে রাজবাড়ী পৌরসভা ও গোয়ালন্দ উপজেলায় দুর্গাপূজা উদযাপন নেতৃবৃন্দদের কাছে তিন লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) বিকালে গোয়ালন্দ উপজেলা অডিটরিয়ামে ২৬টি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময় সভায় এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

পরদিন রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ীর আঞ্চলিক বিএনপি কার্যালয়ে সদরের পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে আরো এক লাখ টাকা দেয়া হয়। আর শুক্রবার বিকালে সদর উপজেলা পরিষদ হলরুমে রাজবাড়ী পৌর এলাকার দুর্গা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মতবিনিময়কালে এক লাখ টাকা অনুদান দেয় জেলা বিএনপি।

গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকহারুনুর রশিদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম এ খালেদ। গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি কাসেম মণ্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্যে বিএনপি নেতারা জানান, রাজবাড়ীতে দুর্গামণ্ডপে পাহারায় থাকবে বিএনপির স্বেচ্ছাসেবক টিম। এ সময় সনাতন ধর্মের লোকজন জানান, এই প্রথম এত সুন্দর আয়োজনে তারা সম্মানিত হলেন।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত