ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ভালোবাসার তিন দশক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ১২:২৬

বাংলাদেশের সিনেমার অন্যতম আদর্শ তারকা দম্পতি নাঈম-শাবনাজ। যাদের এখনো সিনেমার পর্দায় দেখার জন্য প্রতিনিয়ত দর্শক আগ্রহ প্রকাশ করেন। জীবনচলার পথে কখনো কোথাও নাঈম-শাবনাজ দর্শকের মুখোমুখি হলে দর্শকের বিশেষ অনুরোধই থাকে তারা যেন আবারও সিনেমায় ফেরেন। দর্শকের এই অকৃত্রিম ভালোবাসার মধ্যে নিজেদের প্রতিনিয়তই নতুন করে আবিষ্কার করেন তারা। কিন্তু আপাতত সিনেমায় ফেরার কোনো পরিকল্পনা নেই তাদের। দুজনই এখন বর্তমান জীবনটা উপভোগ করছেন। দুই সন্তান নামিরা ও মাহাদিয়াকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। কারণ তারা পড়াশোনা নিয়েই ব্যস্ত।

এদিকে আজ ৫ অক্টোবর নাঈম-শাবনাজ তাদের বিবাহিত জীবনের ৩০ বছর পেরিয়ে ৩১ বছরে পা রাখলেন। অন্যদিকে ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পেয়েছিল এহতেশাম পরিচালিত তাদের প্রথম সিনেমা ‘চাঁদনী’। সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তাদের সিনেমাগুলো ভীষণ দর্শকপ্রিয়। জুটি হিসেবে নাঈম-শাবনাজও ছিলেন দর্শকের কাছে ভীষণ পছন্দের।

১৯৯৪ সালের ৩০ জানুয়ারি বাবা খাজা মুরাদ ইন্তেকাল করায় মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েন নাঈম। ১৯৯৪ সালেরই ৫ অক্টোবর শাবনাজকে বিয়ে করেন তিনি। মূলত শফিউল আজম পরিচালিত ‘বিষের বাঁশি’ সিনেমায় অভিনয় করতে গিয়েই প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে তাদের।

এ বিষয়ে নাঈম বলেন, ‘এ সিনেমায় শাবনাজের চরিত্রের নাম ছিল ময়না। সেই তখন থেকে আজ অবধি তাকে আমি ময়না বলেই ডাকি। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমাদের দুই সন্তান, দুই মেয়ে নামিরা ও মাহাদিয়াকে আল্লাহ ভালো রেখেছেন। সবার কাছে আমরা দোয়াপ্রার্থী, আল্লাহ যেন বাকি জীবন সুস্থভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন।’

বিবাহিত জীবন এবং চলচ্চিত্র জীবনের বিষয়ে শাবনাজ বলেন, ‘আল্লাহর অশেষ রহমত যে নাঈমের মতো পরিপূর্ণ একজন মানুষকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমার সুখে-দুঃখে যেমন নাঈম সবসময় পাশে থেকেছে, আমিও তার সুখে-দুঃখে পাশে থেকেছি। আমরা সুন্দর একটি জীবন গড়েছি, সুখী একটি পরিবার গড়েছি। আল্লাহর অশেষ রহমতে আমরা দুজন দুটি গর্বিত সন্তানের বাবা-মা। ওদের ঘিরেই আমাদের যত স্বপ্ন এখন। ওদের জন্যই সবার কাছে দোয়া চাই আর পরম শ্রদ্ধা রইল আমাদের প্রথম সিনেমার পরিচালক শ্রদ্ধেয় এহতেশাম স্যারসহ আমাদের সব সিনেমার পরিচালকের প্রতি।’

১৯৯৪ সাল পর্যন্ত নাঈম-শাবনাজ অভিনীত ‘চাঁদনী’, ‘সোনিয়া’, ‘দিল’, ‘বিষের বাঁশি’, ‘চোখে চোখে’, ‘অনুতপ্ত’ ,‘লাভ’ সিনেমাগুলো দর্শকের কাছে বেশ দর্শকপ্রিয়তা পায়।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...