ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় অপরাধের গড ফাদার সন্ত্রাসী চেকা গ্রেফতার


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ২:৩৭

নওগাঁর মান্দায় অপরাধের গড ফাদার আমিনুল ইসলাম ওরফে চেকা (৬০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। নানা অপরাদের সারথি অপরাধের গডফাদার সন্ত্রাসী আমিনুল চেকা কে গত শনিবার  (৫ অক্টোবর) সকালে তার নিজ বাড়ি থেকে তাকে পুলিশ  গ্রেপ্তার করেন। 

মারপিটের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে । তিনি উপজেলার মৈনম ইউপি ও গ্রামের অযোদ্ধাপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২৬ শে ফেব্রুয়ারি পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসী কায়দায় তিনি হামলা চালিয়ে  ৪জনকে গুরুতর আহত করেন।এই ঘটনায় থানায় একটি মামলা হয়।মামলায় তিনি  জামিনে আসেন।জামিনে এসে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করেন তিনি। মামলা তুলে না নেওয়ায় গত ৬ আগস্ট আবারো পূর্ব পরিকল্পিত ভাবে তিনি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৩ জনকে গুরুতর জখম করেন।এভাবে তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছেন।তিনি বহু মামলা ও অপরাধের জনক বলে জানাগেছে। তিনি দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় বিভিন্ন অপকর্ম, চুরি, ডাকাতি, ছিনতাই,রাহাজানী ও জমি দখল করে আসছেন। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারনে তিনি বারবার অপরাধ করে পার পেয়ে যাচ্ছেন। এজন্য এলাকাবাসী তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন। তিনি গ্রেপ্তার হওয়ায় এলাকার জনেমনে স্বস্তি ফিরেছে। 

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, মামলার দায়েরের পর মামলার ১নং চাঁদাবাজ সন্ত্রাসী আসামী আমিনুল ইসলাম ওরফে (চেকা) কে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন