ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

কাশফুলের শুভ্রতায় মোহনীয় শরতের পরশ পেতে ছুটছেন প্রকৃতিপ্রেমীরা


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ৩:৩৪

সাদা কাশফুলে এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়েছে যশোরের অভয়নগরে একতারপুর গ্রামের অনন্তনগর এলাকার আকিজ ডেইরি ফার্মের বিস্তীর্ণ বালুর মাঠে। শুভ্রতা ছুঁতে শত শত প্রকৃতিপ্রেমী প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমাচ্ছেন। এই ভিন্নরকম আনন্দে যোগ দিচ্ছে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ। ছবি আর সেলফি তুলে স্মৃতি হিসেবে ক্যামেরাবন্দি করছেন নিজেদের।

সরেজমিন দেখা যায়, ঋতুরানী শরতের অপরূপ নীল আকাশে সাদা মেঘের ভেলা আর স্নিগ্ধ কাশফুল তার অপরূপ সৌন্দর্য মেলে ধরেছে। আর প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখতেই ছুটছেন রসিক লোকজন। এই বালুর মাঠে ক্লান্তি দূর করে চারদিকে প্রশান্তির মায়াবী আবেশ ছড়িয়ে দিচ্ছে শরতের সাদা কাশফুল। নীলচে আকাশে সাদা মেঘের খুনসুটি আর দিগন্তজোড়া কাশফুলের দোল খাওয়ার দৃশ্য মন কাড়বে যে কারো।

উপজেলার পায়রা বাজার থেকে ঘুরতে আসা দর্শনার্থী তমা খাতুনের সাথে কথা হলে তিনি বলেন, মনের আকুতি পূরণে বান্ধবীদের সাথে এখানে ছুটে এসেছি। আধুনিকতার ছোঁয়ায় হারাতে বসেছে শরতের কাশফুল। একটা সময় বিভিন্ন জায়গায় কাশবনে ফুলগুলো দোল খেত মৃদু বাতাসে। এখন তেমন দেখা যায় না। তাই অনেক দিন পর এখানে কাশফুল হওয়ায় ঘুরতে এসেছি। অনেক ভালো লাগছে।

উপজেলার একতারপুর গ্রামের গ্রামতলা এলাকার শাহ্ আলমের স্ত্রী মরিয়ম খাতুন বলেন, লোকমুখে শুনে কাশবনে পরিবারসহ ঘুরতে এসেছি। শরতের অপরূপ সৌন্দর্যময় কাশবনে এসে খুব ভালো লাগছে। গোধূলির সময় মাঠজুড়ে সবুজের সমারোহ ও সাদা কাশফুল বাতাসে দুলতে দেখে মনটা সত্যিই আনন্দে ভরে ওঠে।

কাশবনে পরিবারসহ ঘুরতে এসেছেন উপজেলার ধোপাধী গ্রামের নতুন বাজার এলাকার জুনায়েদ শেখ। তিনি বলেন, ঘরবন্দি থাকতে থাকতে মন-মানসিকতা কেমন যেন হয়ে গেছে। তাই বিকালটা একটু ভালোই কাটাতে এখানে এসেছি। এসে অন্যরকম অনুভূতিতে মন ভরে গেছে। কাশফুলের নরম ছোঁয়ায় মনটাও যেন নরম হয়ে গেছে।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চক্রবর্তী বলেন, আমি এখানে নতুন জয়েন করেছি। কাশফুল দেখতে যাওয়া হয়নি। দর্শনার্থীদের যে কোনো সমস্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন সব সময় বদ্ধপরিকর।

এমএসএম / জামান

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত