ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ধনবাড়ীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রী


ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি photo ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ৪:৩১

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কেরামজানী পশ্চিম পাড়ার হতদরিদ্র পরিবারের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের পিতৃপরিচয় চেয়ে হয়রানির শিকার হচ্ছে পরিবারটি।

সরেজমিন জানা গেছে, কেরামজানী পশ্চিম পাড়ার ওমান প্রবাসী লেবুর ছেলে এইচএসসির শিক্ষার্থী রবিন গত দেড় বছর আগে ওই ছাত্রী সাথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে। ওই ছাত্রির পিতা খেয়াঘাটের মাঝি হওয়ার সুবাদে সে প্রায়ই বাবার জন্য খাবার নিয়ে যেত। ওমান প্রবাসী লেবুর বাড়ি নদীর কাছে হওয়ায় যাওয়া-আসার পথে ওই ছাত্রীর সাথে রবিনের দেখা-সাক্ষাত হতো। রবিন তাকে প্রেমের জালে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী গভীর নলকূপ ঘরে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। এতে একপর্যায়ে ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়ে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে রবিন নিজের দোষ এড়াতে কয়েক মাস আগে গ্রাম ছেড়ে ঢাকায় চাকরি করতে চলে যায়। ওই ছাত্রীর পরিবার হতদরিদ্র হওয়ায় এবং রবিনের পরিবার ধনী ও প্রভাবশালী হওয়ায় ঘটনাটি কালক্ষেপণ হতে থাকে। একপর্যায়ে এলাকার মাতুব্বররা ছাত্রীর অভিযোগ আমলে নিয়ে সুষ্ঠু সমাধানের জন্য একাধিকবার বৈঠক করেন।

ওই ছাত্রীর মা জানান, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক হোসেন, প্রফেসর সালাউদ্দিন, দেলোয়ার হোসেন দোলা, সুরুজ মেম্বারসহ মাতুব্বররা মীমাংসার জন্য গত ৩ অক্টোবর বৃহস্পতিবার বৈঠক করেন। রবিন, রবিনের মা, চাচা আলামিন, বড় ভাই রুবেল মিটিংয়ে উপস্থিত ছিলেন। কিন্তু রবিন এ ঘটনায় নিজের সম্পৃক্ততা সম্পূর্ণ অস্বীকার করে। সালিশ বৈঠকে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন জোর করে সাদা কাগজে তার মেয়ের স্বাক্ষর রেখে দিয়েছেন।

আরো জানা যায়, সালিশ বৈঠকে দেলোয়ার হোসেন দোলার জেরার মুখে ছাত্রীটি সবাইকে জানায়, সোহেল পিতা আজাহার, শান্ত পিতা ইয়াজউদ্দিন, স্বাধীন পিতা ফরহাদ, শাহীন পিতা রিপন, তানজিল পিতা ফরহাদ- এরা রবিনের বন্ধু। আগে থেকেই তারা ঘটনাটি জানে। কিন্তু প্রকাশ না করতে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছে।

এ ব্যাপারে ওই ছাত্রী জানায়, গ্রামের মাতুব্বররা আমার সঠিক একটা সমাধান দিতে পারল না। আমার সন্তানের কী পরিচয় হবে? আমার ভবিষ্যৎ অন্ধকার। এখন আমার মরণ ছাড়া উপায় নেই।

ছাত্রীর পিতা সঠিক বিচার না পেয়ে বাধ্য হয়ে শুক্রবার (৪ অক্টোবর) আইনের আশ্রয় নিতে ধনবাড়ী থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ৯(১) ধারায় মামলা দায়ের করেছেন, (মামলা নং ২ ধনবাড়ী থানা ০৪/১০/২০২৪ ইং)।

ধনবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ এসএম শহীদুল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে জানান।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত