রামগঞ্জের ছাত্রলীগ নেতা সোহেল চৌকিয়া গ্রেফতার
লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সোহেল হোসেন চৌকিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত সোহেল চৌকিয়া রামগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্সেের ব্যবসায়ী এবং দৈনিক জাগরণ পত্রিকার রামগঞ্জ উপজেলা প্রতিনিধি। বর্তমানে রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, তাকে শুক্রবার দুপুরে রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স থেকে গ্রেফতার করেন এসআই মজিবুর রহমান। গ্রেফতারকৃত সোহেল চৌকিয়া রামগঞ্জ পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের মধ্য আঙ্গারপাড়া গ্রামের চৌকিয়া বাড়ির সাবেক বিএনপি নেতা মো. বাবুল চৌকিয়ার ছোট ছেলে।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, গ্রেফতারকৃত সোহেল সাংবাদিকতার কারণে নয়, তার বিরুদ্ধে রাজনৈতিক নাশকতা ও মারামারির অভিযোগ রয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাকে শনিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।
বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট
রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ
১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়
পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা
হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে
পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ