সাপাহারে শিবিরের উদ্যোগে সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ পশ্চিমের উদ্যোগে রাসূল (সা.)-এর জীবনীর ওপর সিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে সাপাহার মডেল মসজিদে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
নওগাঁ জেলা পশ্চিম শিবিরের সভাপতি আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা পশ্চিমের আমির ইঞ্জিনিয়ার এনামুল হক। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের (তরুণ), আলহেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মাওলানা সাদেকুল ইসলাম, সাংবাদিক সেলিম রেজা, আ. আলিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বলেন, মহানবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির দূত হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন। আমরা তার অনুসারী হিসেবে আমাদেরও উচিত বিশ্ব মানবতার কল্যাণে নিজেকে সর্বদা নিয়োজিত রাখা। সব রকমের বিশৃঙ্খলা থেকে মুক্ত থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখাই রাসূলের অনুপম আদর্শের অন্যতম শিক্ষা।
বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, রাসূলের জীবনচরিত জানা কোনো মানুষ কারো ক্ষতি করতে পারেন না। কারণ রাসূলুল্লাহ কখনো কারো কোনো ক্ষতি করেননি। সর্বদা উপকার করেছেন। তোমরাও দেশ ও জাতির উপকারে নিয়োজিত হবে।
অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর সিরাত গবেষণা করতে হবে সিরাতের ক্ল্যাসিক্যাল গ্রন্থগুলো থেকে। তাহলে রাসূলুল্লাহর জীবনের উদ্দেশ্যগুলো সুন্দরভাবে জানা সহজ হবে।
আলোচনা শেষে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় প্রতিযোগীদের মধ্য থেকে পর্যায়ক্রমে প্রথম ৫০ জনকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম পুরস্কার হিসাবে দেয়া হয় একটি ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার মোবাইল ফোন ও তৃতীয় পুরস্কার একটি বাইসাইকেল। সিরাত প্রতিযোগিতায় মোট ৫০ জন বিজয়ীকে ১ লাখ ২০ হাজার টাকার পুরস্কার দেয়া হয়।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা