ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

যৌথবাহিনীর অভিযানে গাঁজা, ইয়াবা ও টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৫-১০-২০২৪ বিকাল ৫:১৬

নোয়াখালীর সেনবাগে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১০ কেজি গাঁজা, ৪৫ পিস ইয়াবা, মাদক বিক্রয়ের ৬৩ হাজার টাকা ও মাদক কারবারে ব্যবহৃত নয়টি মোবাইল উদ্ধার করা হয়।  

শনিবার (৫ অক্টোবর) ভোররাতে অভিযান চালিয়ে কেশারপাড় ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাদক কারবারি বেলাল হোসেন (৪৫) এবং তার স্ত্রী আফরোজা আক্তার বকুল (৩৩)।

পুলিশ জানায়, মাদক কারবারি বেলাল হোসেনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। চলমান বিশেষ অভিযানে সেনবাগ থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা রজু হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত