ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন অপু বিশ্বাস


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১০-২০২৪ বিকাল ৫:৪৬

নতুন পরিচয়ে হাজির হতে চলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের ইউটিউব চ্যানেলে উপস্থাপকের ভূমিকায় অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু প্রোগ্রাম নির্মাণ করার পরিকল্পনা সাজিয়েছেন এই নায়িকা।যেখানে গণমাধ্যমকর্মী থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আসবেন। উপস্থাপকের চেয়ারে বসে একের পর এক প্রশ্ন নিয়ে তাদের উত্তর জানার চেষ্টা করবেন এই অভিনেত্রী। 

বিষয়টি নিশ্চিত করে অপু বিশ্বাস বলেন,  ‘এতদিন যারা আমাকে প্রশ্ন করেছেন, এবার আমি তাদের প্রশ্ন করব। এটা নতুন ধরনের এক অভিজ্ঞতা। আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি করে পর্ব প্রকাশ হতে থাকবে। এক নতুন পরিচয়ে হাজির হচ্ছি আমি, তাই আমার নিজেরও এক ধরনের নার্ভাসনেস ও কৌতূহল তৈরি হচ্ছে।’

কাদেরকে অতিথি হিসেবে আনবেন, সেটাও জানিয়েছেন ‘কোটি টাকার কাবিন’ খ্যাত এই নায়িকা। অপুর কথায়, ‘প্রথম ধাপে গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করে এনেছি, তাদের প্রশ্ন করেছি। দারুণ সব প্রশ্নোত্তরে অনেক কিছুই জানা যাবে। দর্শকরাও বেশ আনন্দ পাবেন।’

জানা গেছে, ইতোমধ্যে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি স্টুডিওতে প্রথম ধাপের সব পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই অপু বিশ্বাসের ইউটিউব চ্যানেলে এসব প্রকাশ হবে। যেখানে দর্শকরা দেখতে পাবেন অপু বিশ্বাসকে নতুন পরিচয়ে।

এমএসএম / এমএসএম

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...