মা ইলিশ রক্ষাসহ আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোসাইরহাট থানার পথসভা
‘মা ইলিশ রক্ষা করুন, ইলিশসম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন’ স্লোগান নিয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ বাস্তবায়নে সচেতনতামূলক পথসভা করেছেন শরীয়তপুরের গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মাকসুদ আলম। শনিবার (৫ অক্টোবর) বিকাল ৪টায় নলমুড়ী ইউনিয়নের খুনেরচর বাজার ও কোদালপুর ইউনিয়নে মা ইলিশ ও আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে পথসভা করেন তিনি৷
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদ আলম বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এ আইন অমান্য করলে এক থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
ওসি আরো বলেন, গোসাইরহাট উপজেলার সুষ্ঠু পরিবেশ, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক এবং মাদক, সন্ত্রাস ও ডাকাতমুক্ত করতে স্থানীয় জনগণ, সুশীল সমাজের সহযোগিতা কামনা প্রয়োজন। এই উপজেলাকে মাদক, সন্ত্রাস, ও ডাকাতমুক্ত করতে এই পথসভা৷
পথসভায় থানার পুলিশ সদস্য এবং সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন৷
T.A.S / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান