মান্দায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নওগাঁর মান্দায় স্ত্রীকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার পর ঘাতক স্বামী গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার পর মৃতদেহের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত শাবল, একটি চিরকুট এবং টাকা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ রবিবার (৬ অক্টোবর) সকালে নিহত স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে। নিহতরা হলেন- ভারশোঁ গ্রামের আতাউর রহমান (৭২) এবং তার স্ত্রী মারুনি বিবি (৬৫)।
স্থানীয় ও স্বজনরা জানান, সংসার জীবনে তাদের মধ্যে কোনোদিন মিল ছিল না। প্রায়ই ঝগড়া-বিবাদ হতো তাদের মধ্যে। শেষবারের মতো স্ত্রীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। নিজে আত্মহত্যার আগে তার মেয়ে কাজলী বেগমকে তার মাকে হত্যার কথা জানিয়েছেন। মেয়ে জানার পর প্রতিবেশীকে বিষয়টি জরুরিভাবে দেখার জন্য অনুরোধ করেন। প্রতিবেশিরা বিষয়টি জানার পর দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দুজনের মরদেহ দেখতে পান। পরে ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহত শাবল, একটি চিরকুট এবং ড্রয়ারেে রাখা ৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সুরুতহাল শেষে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল
কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত
বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ
গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু
টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা
উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত
জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার
পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২