ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৩:২৬

গাজীপুরের কোনাবাড়ীতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর মৃতদেহ বিছানায় এবং স্বামীর মৃতদেহ ঘরের ধন্নার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। শনিবার (৫ অক্টোবর) রাত আড়াইটার দিকে কোনাবাড়ী থানার বাইমাইল নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত সোহাগ মিয়ার মেয়ে পারভীন আক্তার (৩২) এবং তার স্বামী জালাল মিয়া (৪২)। তারা স্বামী-স্ত্রী ওই এলাকায় ভাঙ্গারির ব্যবসা করতেন।

নিহতের ছেলে রাব্বি বলেন, গত এক বছর আগে আমার মায়ের দ্বিতীয় বিয়ে হয় জালাল মিয়ার সঙ্গে। তারা উভয়ে কোনাবাড়ী থানার বাইমাইল নয়াপাড়া এলাকায় আমার নানার বাসায় থাকতেন। আমি জেলার কাপাসিয়া উপজেলায় ভাড়া বাসায় থেকে রিকসা চালাই। শনিবার রাত ১২টার পর আমার মা ফোন করে ৫০০ টাকা চান। আমি সকালে দেব বললে ফোন কেটে দেন। রবিবার সকালে প্রতিবেশীরা ফোন করে বলেন, তোমার বাবা-মা আত্মহত্যা করেছেন। কাপাসিয়া থেকে বাড়ি এসে দেখি মায়ের মৃতদেহ বিছানায় পড়ে আছে আর বাবার মৃতদেহ ধন্নার সাথে ঝুলে আছে। পরে পুলিশে খবর দেয়া হয়।

তিনি আরো বলেন, রাতে তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মনে হয় এমন ঘটনা ঘটান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) তাইম উদ্দিন বলেন, সকাল ৮টার দিকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জামান / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার