ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী আটক


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৩:৪০

নোয়াখালী সদর উপজেলা থেকে মুর্শিদা বেগম (৫২) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিক এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়। আটক স্বামী মো. বাচ্চু মিয়া (৬৫) উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিত্যানন্দপুর গ্রামের ছমি হাজীর বাড়ির মৃত আলাম মিয়ার ছেলে।

রবিবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার নিত্যানন্দপুর গ্রামের ছমি হাজীর বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার রাতে এ ঘটনা ঘটে।  

এসব তথ্য নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, পারিবারিক কলহের জের ধরেই স্ত্রী মুর্শিদা বেগমকে জবাই করে হত্যা করে বাচ্চু মিয়া। খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় আনে। একই সাথে অভিযুক্ত স্বামীকেও আটক করা হয়।    

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাচ্চু মিয়া ও তার স্ত্রী মুর্শিদা বেগম একসাথে বসবাস করতেন। তাদের ৪ ছেলে রয়েছে। তবে তারা কেউ বাড়িতে থাকে না। সকালে আমেনা বেগম নামে এক প্রতিবেশী মুর্শিদার গলাকাটা লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুর্শিদার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনদের অভিযোগ, শনিবার রাতের যে কোনো সময় স্ত্রীকে গলা কেটে হত্যা করে বাচ্চু মিয়া। পুলিশ বাচ্চু মিয়াকে আটক করেছে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে এলামেলো কথাবার্তায় ধারণা হচ্ছে, হত্যাকাণ্ড ঘটিয়ে সারারাত আলামত গোপনের চেষ্টা করেছিল।  

ওসি মীর জাহেদুল হক রনি আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে।

T.A.S / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত