ধনবাড়ীতে শাকসবজির দাম আকাশচুম্বী
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কৃষকরা শাকসবজি উৎপাদনে বছরের প্রতিটি সময় ব্যস্ত থাকেন। এই উপজেলা থেকে পর্যাপ্ত শাকসবজি ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পৌঁছে যায়। গত কয়েক দিন দরে টানা বর্ষণে ধনবাড়ীর প্রতিটি গ্রামে শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে শাকসবজি পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পরিমাণ পণ্য না থাকায় এবং চাহিদা বেশি থাকায় শাকসবজির মূল্য আকাশচুম্বী হয়ে গেছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, ধনবাড়ী উপজেলার ভেতরে নিজেদের চাহিদাই সামাল দেয়া যাচ্ছে না।
কৃষকরা জানান, অতিরিক্ত বৃষ্টির জন্য লাউ এবং শাকজাতীয় সবজির গাছ পচে গেছে। ফলে আগে যেখানে এক বিঘা জমি থেকে প্রতিদিন দুই-তিন মণ সবজি সংগ্রহ করা যেত, এখন এক মণ সবজিও ওঠে না। তাই স্থানীয় জনগণের চাহিদা পূরণ করতেই হিমশিম খেতে হচ্ছে।
এদিকে ধনবাড়ীর পৌর কিচেন মার্কেট ঘুরে জানা গেছে, একটি লাউ ১০০ টাকা, করলা ৮০ টাকা কেজি, পটল ৮০ টাকা, শসা দেশি ১০০ টাকা, আলু ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচামরিচ ৩৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, আলু ৭০ টাকা, কচু ৬০ টাকা, লালশাক ৫০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, দেশি ছোট মাছ ৫০০-৭০০ টাকা, বড় রুই-কাতলা ৪০০ টাকা, চাষের শিং ৫০০ টাকা, দেশি মুরগি ৫০০ টাকা, ফার্মের মুরগি ১৯০ টাকা, কক মুরগি ২৮০ টাকা, ডিম ৬০ টাকা হালি, গরুর মাংস ৭০০ টাকা এবং খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালাম জানান, কিছুদিন পূর্বে তরিতরকারির যে দাম ছিল, এখন তা প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে।
রিকসাচালক রুবেল বলেন, মাছ-মাংসের দাম শুনে কেনার সাহস পাই না। ডিম-আলু কিনে যে বাসায় যাব, সেগুলোর দামও চড়া। আমরা নিত্যপণ্যের বাজার-সদাই করতে হিমশিম খাচ্ছি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের বিশেষ দৃষ্টি দেয়া প্রয়োজন।
T.A.S / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান