ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বালিয়াকান্দিতে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন প্রয়োগকারী যুবক আটক


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২৪ দুপুর ৪:৫৩

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের যদুপুর গ্রামে শনিবার (৫ অক্টোবর) বিকালে গরুর শরীরে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন প্রয়োগের অভিযোগে জনতার হাতে আটক হয়েছে তন্ময় রায় নামেে এক যুবক। পরে অভিযুক্ত যুবকের পিতা বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারী কর্মকর্তা প্রশান্ত রায়  ক্ষতিপূরণের আশ্বাস ও মুচলেকা দিয়ে ছেলেকে ছাড়িয়ে নেন।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানান, বহরপুর ইউনিয়নের যদুপুর গ্রামে শনিবার বিকালে পশু চিকিৎসক পরিচয় দেয়া তন্ময় রায় নামে এক যুবক গরুকে ভ্যাকসিন দেয়ার কথা বলে ভ্যাকসিনপ্রতি ৫০ টাকা করে নিলেও গরুর শরীরে মেয়দোত্তীর্ণ ভ্যকসিন প্রয়োগ করায় গরুর মালিক ও স্থানীয় জনতা তাকে আটকে রাখেন। পরে তন্ময় রায়ের পিতা উপ-সহকারী প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত রায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন।

এ বিষয়ে ভূক্তভোগী আনসের খাঁর স্ত্রী মালেকা বেগম বলেন, তন্ময় রায় পশু চিকিৎসক পরিচয় দিয়ে আমাদের এলাকায় এসে আমাদেরসহ ৩টি পরিবারের কাছে :থেকে প্রতিটি ভ্যাকসিনের মূল্য ৫০ টাকা করে নিলেও ৬টি গরুর শরীরে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন প্রয়োগ করে। আমরা ভ্যাকসিনের বোতলের মেয়াদ দেখতে পেয়ে তাকে বললে সে আবোল-তাবোল বোঝাতে চাইলে এলাকাবাসী তাকে আটক করে রাখে। পরে তর পিতা প্রশান্ত রায় মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন। আমরা গরিব মানুষ, গরুগুলোই আমদের সম্পদ। গরুগুলোর কোনো ক্ষতি হলে আমারা নিঃস্ব হয়ে যাব।

এলাকাবাসী জানান, তন্ময় রায় তার পিতার নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র বলেন, ওই যুবক আমাদের অফিসের কেউ না। ভ্যাকসিনের দায়িত্ব আমাদের উপ-সহকারী প্রাণিসম্পদ সসম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত রায়ের। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

T.A.S / জামান

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত