শরীয়তপুরের ডামুড্যায় রাসেল হত্যা মামলার অন্যতম আসামি মনির হোসেন ঢাকায় গ্রেফতার
শরীয়তপুরের ডামুড্যায় ব্যবসায়ী রাসেল হত্যা মামলার অন্যতম আসামি মনির হোসেনকে (৩০) গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। মনির হোসেন উপজেলার ইসলামপুর ইউনিয়নের কানাইকাঠি এলাকার মোতালেব ফকিরের ছেলে।
র্যাব জানায়, গত ২৭ সেপ্টেম্বর দুপুরে ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকায় সেলুনে বসে কুপিয়ে গুরুতর জখম করা হয় ব্যবসায়ী রাসেল সরদারকে। পরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুদিন পর রাসেল সরদারের ভাই ওয়াসিম সরদার ড্যামুডা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। শনিবার রাতে এ মামলার অন্যতম আসামি মনির হোসেনকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আমবাগিচা এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-৮ ও র্যাব-১০-এর একটি আভিযানিক দল।
এ বিষয়ে মাদারীপুর র্যাব-৮-এর অধিনায়ক মীর মনির হোসেন বলেন, এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। এ ঘটনায় মামলা হলে গোপন সংবাদের ভিত্তিতে অন্যতম আসামি মনির হোসেনকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। আসামিকে ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়েছে।
T.A.S / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার