ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে সহকারী পুলিশ সুপার কার্যালয়ের সামনে কয়েকশ নারী পুরুষের প্রতিবাদ ও মানববন্ধন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৭:৫৪

টাঙ্গাইলে সহকারী পুলিশ সুপার (সখীপুর) কার্যালয়ের সামনে কয়েকশ নারী-পুরুষ প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন। রবিবার (৬ অক্টোবর) টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ প্রতিবাদ কর্মসূচি করেন তারা।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দেয়া ২৯ সেপ্টেম্বরের লিখিত অভিযোগপত্র থেকে জানা যায়, টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকার মৃত ফজলুল হকের (ফজল) ছেলে মেহেদী হাসান মিরাজ (৩০) গত ২৮ আগস্ট বাঐখোলার এলাকাবাসীকে সাথে নিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে। ওই সময় নজরুল সিকদার, নূরুল ইসলাম, শরিফ সিকদার ও ফরিদসহ তাদের সহযোগীরা প্রতিবাদ ও মানববন্ধনে অবস্থানরত গ্রামবাসীকে মিথ্যা মামলা-মোকদ্দমার ভয় দেখান। এ কারণে মানববন্ধনে অংশগ্রহণকারী লোকজন নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এ অবস্থার পরিপ্রেক্ষিতে ওই এলাকার বাসিন্দা মেহেদী হাসান মিরাজ এলাকাবাসীর পক্ষে এ অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে বাসাইল থানার অফিসার ইনচার্জের (ওসি) মাধ্যমে ঘটনা অনুসন্ধানের জন্য হাজিরকরণের চিঠি দেয়া হয়। টাঙ্গাইলের সখিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মু. শরিফুল ইসলামের কার্যালয়ে অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের জন্য বাদী মেহেদী হাসান মিরাজকে ৬ অক্টোবর সাক্ষীসহ হাজির হতে বলা হয়। চিঠি পাওয়ার পর অভিযোগকারী মিরাজ, বাঐখোলা এলাকার স্থানীয় ইউপি মেম্বারসহ কয়েকশ নারী-পুরুষকে সাথে নিয়ে সহকারী পুলিশ সুপার (সখীপুর) কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন।

এ সময় সহকারী পুলিশ সুপার মু. শরিফুল ইসলাম অভিযোগকারী ও সাক্ষীদের বক্তব্য লিপিবদ্ধ করেন। সেই সাথে ঘটনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে সঠিক প্রতিবেদন দেয়ার আশ্বাস প্রদান করেন।

T.A.S / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত