চঞ্চলের জনপ্রিয়তায় ভাটা
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না অভিনেতা চঞ্চল চৌধুরীর। মূলত ৫ আগস্টের পর থেকেই গুটিয়ে গেছেন এ অভিনেতা। আওয়ামী সরকারের তোষামোদি ও ছাত্র আন্দোলনে নীরব ভূমিকার কারণে ভক্তরা তাকে ছুড়ে ফেলেছেন। জুলাই-আগস্টের পর থেকে তেমন কোনো কাজেও দেখা যাচ্ছে না এ অভিনেতাকে।
গত মাসেই ভারতে এ অভিনেতার ‘পদাতিক’ নামে একটি সিনেমা মুক্তি পায়। সেখানেও ভরাডুবি। সুপার ফ্লপ তকমা পায় সিনেমাটি। এর প্রচারেও অংশ নেননি চঞ্চল। মুক্তি উপলক্ষ্যে ভারতে যাওয়ার কথা থাকলেও তোপের মুখে সেখানে যাওয়া থেকেও বিরত থাকেন। খারাপ সময়ে চঞ্চলের এ সিনেমার ফলাফল তাকে আরও একধাপ পিছিয়ে দিল।
‘পদাতিক’ নির্মাণ করেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি। এ সিনেমা শুরু থেকেই ছিল আলোচনায়। খোদ অমিতাভ বচ্চনও শেয়ার করেছিলেন সিনেমাটির ফার্স্টলুক। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। কিন্তু ভারতের খ্যাতিমান রাজনৈতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্রকার মৃণাল সেনের এ বায়োপিক বক্স অফিসে সেই অর্থে চলেনি। এমনিতে বাংলাদেশ ও কলকাতায় চঞ্চলের জনপ্রিয়তা বেশ ছিল বলা যায়। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার তোষামোদি করায় তার পতনের পর চঞ্চলের জনপ্রিয়তায়ও যে এখন ভাটা পড়েছে, তা সহজেই অনুমেয়। গণঅভ্যুথানের পর থেকেই দর্শক হারানোর ভয়ে এ অভিনেতাকে নিয়ে কাজ করতেও নির্মাতারা দ্বিতীয়বার ভাবছেন।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ