৭ বছর পর মুখোমুখি হচ্ছেন শাকিব-জিৎ
দীর্ঘ সাত বছর পর মুখোমুখি হচ্ছেন দুই বাংলার দুই সুপারস্টার শাকিব খান-জিৎ। আসছে রোজার ঈদে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বরবাদ’ নিয়ে আসছেন শাকিব। আর জিৎ হাজির হবেন রায়হান রাফীর ‘লায়ন’ নিয়ে। সিনেমা দুটি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়ে গেছে দর্শকমহলে। সবাই বলছেন আসন্ন ঈদে বরবাদ-লায়নের হবে কঠিন লড়াই।
২০১৬ সালের ঈদে ‘শিকারী’ ও ‘বাদশাহ’ সিনেমা দুটি দিয়ে প্রথম মুখোমুখি হয়েছিলেন শাকিব ও জিৎ। ‘শিকারী’ দিয়ে শাকিব বাজিমাৎ করলেও পিছিয়ে ছিলেন না জিৎ। ২০১৮ সালের ঈদে ‘ভাইজান এলো রে’ ও ‘সুলতান’ দিয়ে আবার মুখোমুখি হয়েছিলেন তারা।
সেবার ‘সুলতান’ দিয়ে জিৎ ব্যর্থ হলেও শাকিব কিছুটা এগিয়ে ছিলেন। ৭ বছর আবার এই দুই তারকা সিনেমা দিয়ে প্রতিযোগিতা করতে যাচ্ছেন।
পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, অন্যরকম এক অ্যাকশন সিনেমা হবে ‘বরবাদ’। সবকিছু ঠিক থাকলে আমরা ঈদে আসবো।
‘বরবাদে’ শাকিবের নায়িকা ইধিকা পাল থাকবেন কিন্তু ‘লায়নে’ জিৎয়ের নায়িকা কে হবে সেটির ঘোষণা দেননি পরিচালক রাফী। তিনি বলেন, নায়িকা বাংলাদেশ থেকে কেউ থাকবেন। সংবাদ সম্মেলন করে জানানো হবে।
‘প্রিয়তমা’ ও ‘তুফানে’র সাফল্যে শাকিবের সময়টা একাদশে বৃহস্পতি হলেও একের পর এক ফ্লপ দিয়ে জিৎয়ের সময় কিছুটা খারাপ যাচ্ছে।
সিনেমাপ্রেমীরা বলছেন, ব্যর্থতা কাটাতে সময়ের হিট নির্মাতা রাফীকে বেছে নিয়েছেন জিৎ। শাকিব-জিৎয়ের এই স্ক্রিন লড়াই কতটা জমে উঠবে সেটির উত্তর মিলবে সিনেমা মুক্তিতেই।
T.A.S / T.A.S
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ