চট্টগ্রামে আলোচিত ও চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার ফিরোজা বেগমের ছেলে সাকিবকে জমিসংক্রান্ত বিরোধের জেরে গত ৫ আগস্ট প্রতিবেশীরা খুনের ঘটনায় হত্যা মামালার এজাহারভুক্ত আসামি মো. বাদশা (৩৬), মো. তৈয়ব (৪০), মো. নাঈম (২৭), মো. ইমুকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৭।
রবিবার (৬ অক্টোবর) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার টেকনিক্যাল মোড় এলাকা ও হালিশহর থানার আনন্দবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭-এর উপ-অধিনায়ক মেজর মো. সানরিয়া চৌধুরী।
এ সময় তিনি জানান, গত ৫ আগস্ট জমিসংক্রান্ত বিরোধের জেরে চট্টগ্রামের বাকলিয়া থানার কালা মিয়া বাজার এলাকার ফিরোজা বেগমের ছেলে সাকিবকে খুন করে প্রতিবেশীরা। ওই ঘটনায় নিহতের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত চার আসামিকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৭।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ