সুহানার ফোন নম্বর ভাইরাল করেন অনন্যা!
বলিউড কিং শাহরুখ খানের কন্যা সুহানা খানের সঙ্গে গলায় গলায় ভাব অভিনেত্রী অনন্যা পান্ডের। বাল্য বন্ধু বলে কথা! এরপর যত বয়স বাড়ে, তত ঘনিষ্ঠ হতে থাকে তাদের বন্ধুত্ব।
ইন্ডাস্ট্রিতে সুহানা ও অনন্যার আনাগোনা বেশ কয়েকবছর ধরেই। ২০১৯ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার টু’ বলিউডে আত্মপ্রকাশ করেন অনন্যা। অপরদিকে শাহরুখ কন্যা সুহানা নেটফ্লিক্স ছবি- ‘দ্য আর্চিস’ দিয়ে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। ইন্ডাস্ট্রিতে তারা দুই বান্ধবী হলেও নিজেদের বোনের মতোই ভাবেন তারা। কিন্তু একবার অনন্যার কারণেই নাকি বিপদে পড়তে হয়েছিল সুহানাকে।
বিষয়টি জানিয়েছেন অনন্যা নিজেই। ছোট থেকেই নাটকীয় আচরণ ছিল তার। অনন্যা বলেন, ‘যখন আমরা ছোট ছিলাম, মারামারিও করতাম, আমি সামলাতে পারতাম না। হঠাৎ হঠাৎ খেলা ছেড়ে আমি বলতাম, চলে যাচ্ছি। দৌড়ে গিয়েও আবার পাঁচ মিনিটের মধ্যে ফিরে আসতাম। আমি এরকমই। আর সুহানা এখনও কোমল, ওকে সবাই ভালোবাসে।’
সম্প্রতি অনন্যার সিনেমার মুক্তি পেয়েছে ‘কন্ট্রোল’। সামাজিক মাধ্যমের কুফল ও কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক দিককেই তুলে ধরা হয়েছে এই ছবি। সেই ছবির কাহিনীর মতোই সোশ্যাল মিডিয়ার কুফল হাতে নাতে টের পেয়েছিলেন অনন্যাও। যার ফলে বিপদের মুখে পড়তে হয় শাহরুখ কন্যাকে। অনন্যা জানান, একবার ফেস টাইম করছিলেন সুহানার সঙ্গে। সেই ছবি ইনস্টাগ্রামে দেন। তবে অনন্যা খেয়াল করেননি যে সুহানার ফোন নম্বরসহ তার ছবিটি আপলোড হয়েছে। তারপরই ফোন হ্যাকড হয়ে যায় সুহানার! পরে অবশ্য বিষয়টি সমাধানও করে নেন তারা।
Aminur / Aminur
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ