ঢাকায় গাইবেন পশ্চিমবঙ্গের সুনিধি
ঢাকার যাত্রাবিরতিতে গাইবেন পশ্চিমবঙ্গের শিল্পী সুনিধি নায়েক। আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) বনানীর যাত্রাবিরতির গ্যালারিতে রয়েছে তার একক সংগীতানুষ্ঠান ‘সপ্তমী উইথ সুনিধি’। টিকিট সংগ্রহ করে যে কেউ এই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। মাঝে কয়েক মাসের বিরতি নিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গে এই শিল্পী। বৈবাহিক সূত্রে তিনি ঢাকার বউ। জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণবের স্ত্রী সুনিধি রবীন্দ্রসংগীত গেয়ে পরিচিতি পেয়েছেন। পাশাপাশি মৌলিক গানও করেন তিনি। সপ্তমী উইথ সুনিধি সংগীতানুষ্ঠানে রবীন্দ্রসংগীতের পাশাপাশি কয়েকটি মৌলিক গানও গেয়ে শোনাবেন তিনি।
‘ও যে মানে না মানা’, ‘বন্ধু রহো সাথে’, ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’র মতো কয়েকটি গান গেয়ে সংগীতপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছেন সুনিধি। তার একক মৌলিক গানের অ্যালবাম ‘আড়ালে’। জানা গেছে, শিগগির আরও চারটি মৌলিক গান প্রকাশের পরিকল্পনা রয়েছে এই শিল্পীর। এরই মধ্যে রেকর্ড সম্পন্ন হয়েছে দুটি গানের। শুধু মৌলিক নয়, নতুন করে গাওয়া বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত গেয়েও রেকর্ড করে রেখেছেন সুনিধি। শিগগিরই সেগুলো নিয়েও হবে অ্যালবাম।
Aminur / Aminur
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের
নীল জলরাশির প্রেমে পারশা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম
স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ
জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ