ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

এক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা খুবই কঠিন হয়ে যায় : হিনা খান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১০:৪৯

ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলিউড অভিনেত্রী হিনা খান। ক্যানসারের তৃতীয় ধাপ চলছে নিচ্ছেন একের পর এক কেমো। শরীর জুড়ে যন্ত্রণা কিন্তু কোনো ভাবেই কাজ থেকে বিরতি নিচ্ছেন না। প্রায়ই ফটোশুটসহ নানা কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। সম্প্রতি একটি পোস্টে জানালেন, কী ভাবে নিজের কাজের প্রতি নিষ্ঠাবান থাকেন তিনি। কিছু দিন আগেই একটি অনুষ্ঠানে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন হিনা।এ অভিনেত্রী পোস্ট করে লিখেছেন, ‘কী সাংঘাতিক একটা দিন। আপনারা সকলে জানেন আমার স্নায়বিক যন্ত্রণার (নিউরোপ্যাথিক পেইন) কথা। এই যন্ত্রণার কারণে এক মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা খুবই কঠিন হয়ে যায়। কয়েক মাস আগে কথা দিয়েছিলাম এই অনুষ্ঠানে যোগ দেব। তখনও ক্যানসার চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি।
হিনা জানান, প্রথম দিকে তিনি এই অনুষ্ঠান বাতিল করে টাকা ফেরত দেবেন বলে ভেবেছিলেন। কারণ এই অনুষ্ঠানে মঞ্চে দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকে কাজ করার কথা ছিল। এদিকে নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কোনও হিল বা জুতো পরেননি হিনা। শাড়ির সঙ্গে পরার জন্য বেছে নিয়েছিলেন এক জোড়া স্নিকার্স। হিনার ভাষ্য, ‘গত কয়েক দিনে অনেক ক্যানসার আক্রান্ত মানুষের সঙ্গে কথা হয়েছে কারও অবস্থা আমার থেকে ভালো। কারও অবস্থা আমার থেকেও খারাপ। কিন্তু যেভাবে তারা এই রোগের সঙ্গে লড়াই করছেন, তাই আমার কাছে অনুপ্রেরণা। কেমো নেওয়ার পরে তারা লোকাল ট্রেন বা বাসে যাতায়াত করেন। তাও তাদের মুখে হাসি থাকে। কেউ কেউ চিকিৎসকের কাছে একাই আসেন। তারপরে অফিসে যান।’ 

 

 

Aminur / Aminur

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম

স্ত্রীকে রেখে ‘তরুণী’ সঙ্গিনীকে নিয়ে ফ্রেমবন্দী গোবিন্দ

জাতীয় পুরস্কার পেয়ে কার্তিক বললেন—যাত্রাটি অত্যন্ত কষ্টদায়ক ছিল

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...