ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১০:৫২

দিল্লিতে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। জানা গেছে, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিই নয়। ভারতের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটিও খেলবেন মাহমুদউল্লাহ। অর্থাৎ ১২ অক্টোবর হায়দরাবাদে হবে এই ফরম্যাটে মাহমুদউল্লাহর শেষ ম্যাচ। দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা গেছে এই খবর।
তারা জানিয়েছে, ভারত সিরিজে টি-টোয়েন্টিকে বিদায় বলার সিদ্ধান্ত আগেই নিয়েছেন ৩৯ ছুঁইছুঁই মাহমুদউল্লাহ। এ ব্যাপারে কথা বলেছেন বিসিবির সঙ্গেও। বিসিবি তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।দেশকে ৪৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে। এর আগে ২০২১ সালের জুলাইয়ে টেস্ট থেকে অবসরে যান মাহমুদউল্লাহ। এবার টি-টোয়েন্টিও ছাড়ছেন। বাকি রইলো কেবল ওয়ানডে।

 

Aminur / Aminur

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল

এবার বল হাতে ‘জাদু’ দেখালেন সূর্যবংশী

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

তুরস্কের ক্লাবেও লিভারপুলের সতীর্থকে পেলেন সালাহ

চেন্নাইয়ের মালিকানা কিনতে চেয়েছিলেন ধোনি, কিন্তু...

হঠাৎ বাফুফের সংবাদ সম্মেলন স্থগিত!

নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার পরপরই দুশ্চিন্তায় জাভি

‘যথেষ্ট হয়েছে’ বলে ফিফার নেতৃত্বে পরিবর্তনের ডাক দিলেন খেলোয়াড়রা