ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

খুবিতে পাবলিক স্পিকিং প্রোজ ২.০ প্রতিযোগিতা


অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয় photo অর্ক মন্ডল, খুলনা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১১:৩৪

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যারিয়ার ক্লাবের আয়োজনে এবং মেন্টর্স খুলনার পৃষ্ঠপোষকতায় সোমবার (৭ অক্টোবর) আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা ‘পাবলিক স্পিকিং প্রোজ ২.০’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের শীর্ষ ১০ জন ফাইনালিস্টের মধ্যে তুমুল প্রতিযোগিতা হয়।

প্রতিযোগিতাটি দুটি অংশে বিভক্ত ছিল। বাংলা এবং ইংরেজি অংশ থেকে তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। বাংলা অংশে বিজয়ীরা হলেন- চ্যাম্পিয়ন মেহনাজ আফনিন খান ঝিলিক, প্রথম রানারআপ রাধিকা চৌধুরী, দ্বিতীয় রানারআপ মো. তুহিন হোসেন এবং ইংরেজি অংশের চ্যাম্পিয়ন যৌথ রাধিকা চৌধুরী ও নিশাত জাহান নাদিরা, প্রথম রানারআপ ফারজানা জাহান এবং দ্বিতীয় রানারআপ মুবিন শেখ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, পাবলিক স্পিকিং জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের চিন্তা-চেতনা ও ভাবনাকে সহজ করছে, এমন কার্যক্রমকে আমি স্বাগত জানাই। পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনায় এ ধরনের অনুষ্ঠানের ভূমিকা অনেক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি মো. তাজুল হোসেন তাজ ও সাধারণ সম্পাদক সাঈফ নেওয়াজ।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। গ্র্যান্ড ফিনালের বিচারকের দায়িত্বে ছিলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম এবং মেন্টর্স খুলনার আইইএলটিএস কো-অর্ডিনেটর মাহফুজা জেসমিন ইভা।

T.A.S / জামান

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য