মোংলায় জামায়াতের পূজামন্দির পরিদর্শন ও মতবিনিময়
জামায়াত রাষ্ট্রক্ষমতায় আসলে মন্দিরে আনসার, পুলিশ ও রাইফেল লাগবে না
বাগেরহাটের মোংলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামন্দির পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে জামায়াতে ইসলামী। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের কেন্দ্রীয় বটতলা মন্দির পরিদর্শন করেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ।
এ সময় তার সাথে ছিলেন- উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কোহিনুর সরদার, উপজেলা সেক্রেটারি আবু হানিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ইউনুস আলী ও সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজুর রহমান। পরে নেতাকর্মীদের নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জামায়াত নেতা ওয়াদুদ।
এ সময় বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আ. ওয়াদুদ বলেন, আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে মন্দির পাহারায় আনসার, পুলিশ ও রাইফেল লাগবে না। ৫ আগস্টের পর থেকে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল রক্ষায় নিজেদের নিবেদিত রেখেছি। আসন্ন পূজাকে ঘিরেও মন্দিরগুলোতে নিরাপত্তার দায়িত্বে থাকবে জামায়াতের নেতাকর্মীরা।
সোমবার দুপুর থেকে জামায়াতের এ প্রতিনিধি দল উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন ও মতবিনিময় করে।
T.A.S / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান