ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নৌবাহিনীর নেতৃত্বে খুলনায় যৌথ অভিযানে আটক ৫


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ১১:৫৮

যৌথবাহিনীর অভিযানে খুলনা মহানগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও ইয়াবা সম্রাট সজিবসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৩ রাউন্ড ব্লাঙ্ক কার্তুজ অ্যামুনেশন, ১ হাজার ৬১৭ পিস ইয়াবা, ১ লাখ ৭৬ হাজার টাকা, ২১টি মোবাইল ফোনসেট, ১টি ল্যাপটপ, ৫টি সিসি ক্যামেরা ও ১টি রামদা। সোমবার (৭ অক্টোবর) সকালে মহানগরীর চানমারী ও রূপসা এলাকা থেকে তাদের আটক করা হয়।

নৌবাহিনী ও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার নগরীর সদর থানাধীন চাঁনমারী এলাকায় নৌবাহিনী নেতৃত্বে মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চানমারী বাজারের ২নং গলির বাসা থেকে ইয়াবা সম্রাট মো. সজিব ইসলামকে (৩২) গ্রেফতার করা হয়। পরে তার বাসায় তল্লাশি করে ৩ রাউন্ড ব্লাঙ্ক কার্তুজ অ্যামুনেশন, ১ হাজার ৬১৭ পিস ইয়াবা, ১ লাখ ৭৬ হাজার টাকা, ২১টি মোবাইল ফোনসেট, ১টি ল্যাপটপ, ৫টি সিসি ক্যামেরা ও ১টি রাম দা জব্দ করা হয়। সজিব ইসলামের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। সজিব ক্রসফায়ারে নিহত সুন্দরবনের দস্যু জুলফিকার আলী ওরফে জুলফির ছেলে।

তার ছোট ভাই আশিক ইসলাম আশিক গ্রুপের প্রধান। পরবর্তীতে সজীবের দেয়া তথ্যমতে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত এক নারীসহ আরো চারজনকে রূপসা এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে- নতুন বাজার এলাকার আসাদুল গাজীর ছেলে মো. ফয়েজ রাব্বী (২৯), চানমারী মাদ্রাসা রোড এলাকার ইয়াকুব মোল্লা (৪২), দাকোপ উপজেলা সদরের জালাল গাজীর ছেলে মো. জিয়ারুল ইসলাম নিরব (২১) এবং রূপসা বেড়িবাঁধ রোডস্থ সত্তার বড় মিঞার গলির মোহাম্মদ তোয়েব আলী সিকদারেরের মেয়ে জামিলা বেগম (৩৮)। আটককৃতদের খুলনা সদর থানায় হস্তান্তর ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

নৌবাহিনী খুলনার দায়িত্বপ্রাপ্ত লে. কমান্ডার সামওয়েল আহমেদ খান আদিত বলেন, যৌথ অভিযানে নৌবাহিনীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ অংশগ্রহণ করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গিয়াস বলেন, যৌথবাহিনীর অভিযান ও আটকের বিষয়টি তিনি অবগত।

T.A.S / জামান

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত