ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিয়োগবিধি সংশোধনসহ ১০ দফা দাবিতে রেল শ্রমিক দলের সমাবেশ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ২:৩০

ফ্যাসিস্টের সহযোগী ও দুর্নীতিবাজদের সরিয়ে বৈষম্যহীন দক্ষ ও নিরপেক্ষ ব্যবস্থাপনা পুনর্গঠন, ত্রুটিপূর্ণ নিয়োগবিধি ও পদ্ধতি সংশোধন, পোষ্য কোটা বহাল, শূন্যপদে নিয়োগ ও পদোন্নতি দ্রুততর করাসহ ১৬ সুপারিশ এবং ১০ দফা দাবিতে মিছিল ও সমাবেশ করেছে রেলওয়ে শ্রমিক দল। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সিআরবি চত্বরে রেলওয়ে শ্রমিক দলের সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান।  

রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাড. এম আর মনজু।

এ সময় বক্তারা আউটসোর্সিং প্রথা বাতিল করে টিএলআর পদ্ধতি পুনরায় চালু করা, প্রকল্পে দুর্নীতি, অপচয়, গোজামিলের তদন্তকরণ, সুষ্ঠু রেল পরিচালনা, শ্রম অধিকার প্রতিষ্ঠা ও কাঙ্ক্ষিত যাত্রীসেবা নিশ্চিত করার লক্ষ্যে রেলওয়ে শ্রমিকদের পক্ষে রেলওয়ে শ্রমিক দলের ১৬ সুপারিশ ও ১০ দফা দাবি উত্থাপন করেন।

এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- সংগঠনটির সহ-সভাপতি কামাল উদ্দিন, আব্দুল মান্নান, মহিলা সম্পাদিকা মনোয়ারা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, মহি উদ্দিন, শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস পলাশ, সোহরাওয়ার্দী শিপন, শরিফউল্লাহ, বশির আহম্মদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, সাইফ উল্লা মজুমদার, আহামুদুর রহমান, মিজানুর রহমান, মারুফ হোসেন, সিরাজুল ইসলাম, জহিরুল হক, সাইদুর রহমান, রফিকুল ইসলাম মিশু, লুৎফর রহমান, মেজবাহ উল আলম।

আরো বক্তব্য রাখেন- মনজুরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মফিজুর রহমান মজুমদার, মনির আহমেদ, মোঃ মোস্তফা, জিয়াউর রহমান, ইফতেখার উদ্দীন মেহেদী, শেখ মুজিবুর রহমান, জাহাঙ্গীর আলম, রেজাউল আলম, মোঃ জামাল, সোহেল হাওলাদার, চট্টগ্রামস্থ শাখার সভাপতি মো: কালাম, সম্পাদক কাউসার হোসেন, রফিকুল ইসলাম, ইউছুফ রশিদি, ফিরোজ আলম, আবু তালেব, আরিফুর রহমান, মাকসুদুর রহমান বাবু, শরিফুল ইসলাম স্বপন, রুবেল খান, সাদ্দাম হোসেন, ছাবের আহাম্মদ, মাহমুদুল হাসান, মাহফুজুর রহমান, আব্দুল মালেক, শাখাওয়াত হোসেন, মোঃ মনসুর, আমিরুজ্জামান, মো: কামাল, আতিকুর রহমান, রফিকুল ইসলাম, মুজিবুল হক প্রমুখ।

আগামী ৩০ দিনের মধ্যে ১৬ সুপারিশ ও ১০ দফা দাবি কার্যকর করার লক্ষ্যে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।

এমএসএম / জামান

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার

ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপনে “হানি ট্র্যাপ” আটক ৩

আগাছানাশক দিয়ে ধান নষ্ট, থানায় লিখিত অভিযোগ

পার্বত্য চট্টগ্রামে আদিবাসীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে

১৫ বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই নূর হোসেনের পাশে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন