মোংলায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত
বাগেরহাটের মোংলায় জেন্ডারবান্ধব ও জলাবায়ু সংবেদনশীল কার্যক্রমে চাহিদাভিত্তিক খাত তৈরি ও বাজেট বৃদ্ধি, বাস্তবায়ন ও মনিটরিং বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কক্ষে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিএনআরএসের ইভলভ প্রকল্পের আওতায় এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
সিএসও সদস্য সুস্মিতা মণ্ডলের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড ফ্যাসিলিটেটর মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান।
উন্মুক্ত গণশুনানিতে সুন্দরবনবেষ্টিত এ এলাকায় মহিলা বিষয়ক কর্মকর্তার দপ্তরে জেন্ডারবান্ধব ও জলবায়ু সংবেদনশীল বাজেট বৃদ্ধি তথা বিশেষ বরাদ্দ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় থেকে সাধারণ নাগরিকদের নিয়ে সরকারি সেবা সঠিকভাবে বণ্টর এবং বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান সিএসও’র সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ইশরাত জাহান বলেন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সুবিধাবঞ্চিতদের জন্যই। এই দপ্তরে মাতৃত্বকালীন ভাতাসহ সকল ভাতায় কোনো উপঢৌকন দিতে হয় না। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করছি। তাই মোংলা উপজেলার সকল নাগরিকের কাছে তিনি সহযোগিতা কামনা করেন, যাতে প্রকৃত লোক এই সেবা পায়। এ বিষয়েও তিনি সকলের সহযোগিতা কামনা করছেন। সিএসও সদস্য চিরানন্দ হাওলাদারের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষে হয়।
T.A.S / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান