ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ১৩-৩-২০২৫ বিকাল ৫:৩৩

আমাদের নদ-নদী গুলো আমাদের ভবিষ্যৎ - এ স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর বারোটায় পৌর শহরের আন্ধারমানিক নদী সংলগ্ন হেলিপ্যাড মাঠে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমরা কলাপাড়াবাসী এবং পরিবেশ বাঁচাও আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক যুগ্ন -সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাংবাদিক সাইদুর রহমান সাইদ, আলফাবেট স্কুলের ডাইরেক্টর মোস্তফা জামান সুজন,সাংবাদিক সৈয়দ রাসেল, রাসেল মোল্লা,  আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম ও  সাধারণ সম্পাদক নাজমুস সাকিব।মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময়  বক্তারা আন্দারমানিক নদীসহ সকল নদীর সীমানা নির্ধারন এবং দখল দূষন বন্ধের দাবি জানান। পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলে দখল ও দূষনে অস্তিত্ব সংকটে থাকা খালগুলোকে রক্ষা ও খননের দাবি জানান।

এমএসএম / এমএসএম

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭

বাগেরহাটের ফকিরহাটে ঘরের ভেতর থেকে সাবেক ইউপি সদস্যের মৃতদেহ উদ্ধার

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

শার্শা সীমান্তে আখের বাম্পার ফলন

ভূরুঙ্গামারীতে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

‎লেখালিখি হোক সমাজ সংস্কারের হাতিয়ার: লেখক এস এম মাসুদ রানা

বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি সংক্রান্ত সংসদীয় ককাসের সদস্য হলেন আবুল হোসেন খান

রায়গঞ্জে র‍্যালি-আলোচনায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

আত্রাইয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তারুণ্যের উন্নয়নে নিবেদিত প্রাণ অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী

বড়লেখায় দৈনিক "মৌলভীবাজার প্রতিদিন" প্রত্রিকার আনুষ্ঠানিক শুভযাত্রা

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’