ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

চন্দ্রঘোনায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী নিহত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৩-৩-২০২৫ বিকাল ৫:২০

রাঙামাটির চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ডাকবাংলো এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ৩টায় বাঙ্গালহালিয়া ডাকবাংলো এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত নারীর নাম চিনগ্ধী চাকমা (৫৫)। তিনি রাঙামাটির জুড়াছড়ির এলাকার বাসিন্দা। এই ঘটনায় তার স্বামী সুরেশ চাকমাও গুরুতর আহত অবস্থায় চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাইখালী ফেরিঘাট থেকে ছেড়ে আসা একটি সিএনজির সাথে রাজস্থলী থেকে আসা খুলনা মেট্রো-শ ১১-০৩৪৭ নং এর ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় সিএনজিতে থাকা চিনগ্ধী চাকমা ও সুরেশ চাকমা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা হাসপাতালে নেওয়ার পথে ওই নারী যাত্রী নিহত হয়। এদিকে সিএনজি চালককে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান পাঠানো হয়েছে বলে জানা যায়।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডাঃ রাজীব জানান, হাসপাতালের আনার আগেই মহিলার মৃত্যু হয়। তার স্বামীও গুরুতর আহত। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল আহমেদ জানান, ট্রাকটি সহ চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু