ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত নারী ভোটাররা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১২-২-২০২৬ বিকাল ৬:১৪
ভোট গ্রহনের সকাল থেকেই মাদারীপুর জেলার শিবচরের বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোন কোন কেন্দ্রে ভোট গ্রহণে ধীর গতি থাকায় বিরক্ত প্রকাশ করতে দেখা গেছে নারী ভোটারদের। এছাড়াও, ভোট কেন্দ্রে বয়স্ক নারী ভোটারদের উপস্থিত হতেও দেখা গেছে। 
 
সরেজমিনে উপজেলার মাদবরেরচর, পাঁচ্চর, দ্বিতীয়াখন্ড ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, স্বাভাবিক ভাবেই চলছে ভোটগ্রহণ। কেন্দ্রগুলোতে পুরুষের পাশাপাশি নারী ভোটারের সংখ্যা বেশি দেখা গেছে। এছাড়া নতুন ভোটারদের উপস্থিতিও ছিল ভালো। 
 
ভোট দিতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বিরক্ত প্রকাশ করতে দেখা গেছে পাঁচ্চর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একাধিক নারীকে। জানতে চাইলে তারা বলেন,'ভোট টানতেছে না। দীর্ঘক্ষণ পর পর ভোটার ভেতরে যাচ্ছে। আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। অনেকে অসুস্থবোধ করছে। এভাবে তো ভোট দেয়া কষ্টকর।'
 
পাঁচ্চর কেন্দ্রে ভোট দিতে এসে অপেক্ষারত এক বৃদ্ধা নারী বলেন,'অনেকক্ষন ধরে আসছি। লাইনে দাঁড়াইতে পারি না। বাইরে বসে আছি।'
 
এদিকে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের দেখা গেছে। নিজ কেন্দ্রে ভোট দেয়া ছাড়াও খোঁজ খবর নিচ্ছেন বিভিন্ন কেন্দ্রে। 
 
উপজেলার ৫৫ নং দ্বিতীয়াখন্ড খলিফাকান্দি লিটন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা মো.সেলিম মিয়া বলেন,'ভোটার উপস্থিতি স্বাভাবিক। সকালে নারী ভোটার বেশি ছিল। তবে দুপুরের পর ভোটারদের চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে।'
 
উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাদারীপুর ১ আসনে ১০ জন প্রার্থী পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার রয়েছে  ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৪১ জন। নারী ভোটার আছে ১ লাখ ৫৫ হাজার ২৪৬ জন। এছাড়া ২ জন রয়েছে হিড়জা ভোটার। ১০২ টি ভোট কেন্দ্রের ৫৯২ টি ভোট কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রই সিসি ক্যামেরার আওতাভুক্ত।

আরমান / আরমান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার