ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

যোগ্য প্রার্থী বেছে নিতে নারীদের আগ্রহ, রায়গঞ্জে প্রাণবন্ত ভোট


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-২-২০২৬ বিকাল ৫:৩৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোর থেকেই ভোটকেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সকাল শুরু হতেই বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
 
বৃহস্পতিবার ধামাইনগর ইউনিয়নের ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৭টার পর থেকেই নারী ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। প্রথম ভোটার হিসেবে কলেজপড়ুয়া মরিয়ম খাতুন কেন্দ্রে আসেন। প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন, যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পেয়ে তিনি আনন্দিত।
 
একই কেন্দ্রে ৮০ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী সুমতি রানীও ভোট দেন। চলাফেরায় কষ্ট হলেও সুষ্ঠু ভোটের প্রত্যাশায় তিনি কেন্দ্রে আসেন বলে জানান। প্রতিবন্ধী ভোটার আসমা বেগমও ভোটাধিকার প্রয়োগ করে শান্তিপূর্ণ পরিবেশে সবার অংশগ্রহণ নিশ্চিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
 
ধামাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আলম খান জানান, নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলেও তিনি জানান।
 
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে এবার বিএনপি ও জামায়াতে ইসলামিসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ১১ হাজার ৬৮৩ জন, পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭ জন।

আরমান / আরমান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ