কেন্দ্রের সামনেই নারী স্বতন্ত্র প্রার্থীকে চড়-থাপ্পড়ের অভিযোগ
রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা তিনটার দিকে পবা উপজেলার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
হাবিবা বেগম ‘ফুটবল’ প্রতীক নিয়ে এবারের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মোহনপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা কৃষক লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও সমর্থন চাইছিলেন হাবিবা বেগম। এ সময় সেখানে উপস্থিত এক ব্যক্তির সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তি তাঁকে সজোরে থাপ্পড় মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উঠে দাঁড়ালে আবারও তাঁকে থাপ্পড় মারা হয়। পরে তাঁর সঙ্গে থাকা লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন। এ সময় আরেক ব্যক্তি অভিযুক্তকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান। মারধরের একটি ভিডিও ফুটেজও পাওয়া গেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, মারধরকারী ব্যক্তির নাম রজব আলী। তিনি পবার হরিয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
ঘটনার পর দুই বছরের সন্তানকে কোলে নিয়ে ভোটকেন্দ্রের সামনে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায় হাবিবা বেগমকে। তিনি জানান, প্রচারণায় আগে যেতে না পারায় ভোটের দিন কেন্দ্রের সামনে এসে ভোটারদের সঙ্গে দেখা করে সমর্থন চাইছিলেন। তখন বিএনপি নেতা রজব আলী তাঁর প্রচারণায় বাধা দেন। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে চড়-থাপ্পড় মারা হয় বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
এমএসএম / এমএসএম
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ