পিরোজপুরে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে প্রেস ব্রিফিং
পিরোজপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরে সদ্য যোগদেয়া সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান এতে সভাপতিত্ব করেন।
প্রেস ব্রিফিংএ সিভিল সার্জন জানান, আগামী ১৫ মার্চ-২০২৫, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে জেলার সকল উপজেলায় এ ক্যাপসুল খায়ানো হবে। এসময় জেলার ৭টি উপজেলা এবং ২টি পৌরসভায় ১৩৬২টি কেন্দ্রে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ হাজার ৯৪৯ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২০ হাজার ৩৬৬ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহ সকলের সহায়তা কামনা করেন সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম, গৌতম চৌধুরী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিথ ছিলেন।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ