আইনশৃঙ্খলা অবনতির জন্য একটি স্বার্থান্বেষী মহল জড়িত: আইজিপি
শিল্পখাত অস্থিরতাসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য একটি স্বার্থান্বেষী সংক্ষুব্ধ মহল জড়িত, তাদের প্রতিহতে কাজ করছে পুলিশ বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার সকালে গাজীপুরর ভোগড়া বাইপাস এলাকায় শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নে তিনি একথা বলেন।
আইজিপি বাহারুল আলম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অন্তর্ভুক্তি সরকার কাজ করছে। এখানে যাদের মধ্যে আঘাত লেগেছে বা সংক্ষুব্ধ তারা চাইছে যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়, প্রশাসন ব্যর্থ হয়। কিন্তু তাদের প্রতিহত করাই আমাদের কাজ।
ঈদযাত্রায় বিপুল সংখ্যক মানুষ শহর ছাড়েন উল্লেখ করে তিনি বলেন, মানুষের সম্পত্তি, বাসা বাড়িতে চুরি, ছিনতাই রোধের জন্য সারা দেশে বিশেষ নজরদারি থাকবে। তারপরও প্রত্যেকে বাড়িঘর তালা দিয়ে প্রস্তুতি নিয়ে যাবেন।
এর আগে শিল্প পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক কল্যাণসভা অনুষ্ঠিত হয়।অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল করিম খান, ডিআইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ইসরাইল হাওলাদার বক্তব্য রাখেন। এসময় ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বিজিএমইএর এর প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কল্যাণ সভায় আইজিপি বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। আমি বিএনপি, আওয়ামী লীগ বুঝি না। ৫ আগস্টের আগে পুলিশের রাজনৈতিক আনুগত্যের জন্য কলঙ্কিত হয়েছে। এটা করে পুলিশ মানুষের বিরুদ্ধে গেছে। কিছু লোকের উচ্চাভিলাষ, অন্ধ ও অন্যায় আনুগত্যের জন্য এটা হয়েছে। তাদের ভুলের জন্য কাজ করতে গিয়ে পুলিশকে মরতে হয়েছে। কাজ করতে গিয়ে আমাদের যে লোকগুলো মারা গেছে তাদের ভুলের জন্য জীবন দিতে হয়েছে। এই দায়ভারটা যিনি জীবন দিয়েছেন তারতো নয়। এই দায়ভার যিনি অর্ডার করেছেন তার, তাকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। এটা আমি বিশ্বাস করি, যারা এ অন্যায় করেছেন তাদেরকে অবশ্যই পানিশমেন্ট পেতে হবে এবং যিনি বাধ্য হয়ে এই কাজটা করেছেন আমার বিশ্বাস আদালত থেকে ন্যায়বিচার পাবেন।
তিনি বলেন, আমাদের কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা তো সমাজ এবং দেশেরই লোক। কীভাবে সমাজে স্থিরতা আসবে, কীভাবে আমরা নিরপেক্ষ, অবাধ নির্বাচনের দিকে এগুবো, আমরা যদি আস্থা না আনতে পারি। আমাকে কেন কাজ করতে দিচ্ছেন না। এটাতো টোটালি যুক্তিহীন একটা কাজ। এতদিন পরে এখনতো আর আবেগতাড়িত হওয়ার কিছু নাই। পুলিশতো মানুষের শত্রু নয়। এই জায়গাটায় দেশবাসীর কাছে অনুরোধ করি, আমাদের কাজ করতে দেন।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ
পাঁচবিবিতে র্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই
যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক
কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের
কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি
বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’
ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব
চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর
শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে
ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক
নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু
পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত