ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বিশ্বকাপের মাঝেই দায়িত্ব ছাড়ছেন হোয়াটমোর


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ১১:২২

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ শেষেই নেপাল ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন ডেভ হোয়াটমোর। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ওমানে শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের লিগ-২ এর পরবর্তী রাউন্ড। এরপরই দায়িত্ব থেকে অব্যাহতি দিবেন শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ের সাবেক কোচ হোয়াটমোর।

দায়িত্ব ছাড়ার বিষয়টি ইতোমধ্যে তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালকে জানিয়ে দিয়েছেন। পরিবারকে সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ৬৭ বছর বয়সী হোয়াটমোর।
 
গেল বছরের ফেব্রুয়ারিতে নেপালের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন উমেশ পাতওয়াল। এরপর ১৮ ডিসেম্বর নেপাল দলের দায়িত্ব তুলে দেয়া হয় হোয়াটমোরের কাঁধে।

সাত দলের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে নেপাল। চার ম্যাচ খেলে তাঁদের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। এখনো আট ম্যাচ বাকী তাদের। করোনার কারণে বেশ কিছু ম্যাচ হয়নি। যে কারণে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি নেপাল। 

২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার লক্ষ্য তাদের। তবে তাঁর আগেই লামিছানেদের ছেড়ে চলে যাচ্ছেন কোচ হোয়াটমোর। এখন সেই লক্ষ্য পূরণে নেপালের নতুন অভিভাবক কে হন, সেটাই দেখার অপেক্ষা।

১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কা দলের কোচ ছিলেন হোয়াটমোর। ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশেরও কোচ ছিলেন তিনি। এরপর ২০১২ সালে পাকিস্তান ও ২০১৪ সালে জিম্বাবুয়ের দায়িত্বে ছিলেন হোয়াটমোর।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি