ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে শিক্ষার্থীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ৩:৪১

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী মো. হৃদয়কে হত্যা মামলার আসামি মাহমুদুল হাসান আলিমকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই উৎপল কুমার সাহা। 

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে চার দিনের রিমান্ড আবেদন করে আদালতের মাধ্যমে মাহমুদুল হাসান আলিমকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় তিনি বলেন, ওই ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত মাহমুদুল হাসান আলিম মাদারীপুরের শিবচর থানার স্থায়ী নলগুড়া আকনবাড়ি এলাকার মো. বেল্লাল হোসেনের ছেলে। এর আগে সোমবার (৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জানা যায়, অভিযুক্ত মাহমুদুল হাসান আলিম পুলিশের (ভুয়া) এসআই পরিচয় দেয়া মো. শাহীনুর রহমানের ভাগ্নে। ইতোমধ্যে শাহীনুর রহমানের বিরুদ্ধেও বিভিন্ন অপকর্মের অভিযোগ উঠেছে। নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুরের আলমনগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে পড়তেন। লেখাপড়ার পাশাপাশি তিনি কোনাবাড়ী এলাকায় বাসা ভাড়া নিয়ে অটোরিকসা চালাতেন। 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় গত ৫ আগস্ট মো. হৃদয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় কয়েকজন পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে হৃদয় রাস্তার পাশে অবস্থান নেন। ওই সময় শিল্প পুলিশে কর্মরত কিছু সদস্য কোনাবাড়ী এলাকার দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা হৃদয়কে ধরে নিয়ে চর-থাপ্পড় মারেন। এক সময় পুলিশ কনস্টেবল আকরাম অত্যুৎসাহী হয়ে পেছনের দিক থেকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দিন মাহমুদুল হাসান আলিম নিহত হৃদয়ের লাশ টেনে-হিঁচড়ে নিয়ে আসেন। 

ওই ঘটনায় নিহতের ফুফাতো ভাই ইব্রাহিম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে মাহমুদুল হাসান আলিমকে গ্রেফতার করে।

T.A.S / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার