ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৮-১০-২০২৪ দুপুর ৪:১৭

বিশ্বনবী হজরত মুহম্মদ (সা.) ও ইসলাম নিয়ে কটূক্তিকারী ভারতের পুরোহিতের ফাঁসির দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আয়োজনে মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে শহরের আলিয়া কামিল মাদ্রাসা থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন সাতক্ষীরা বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, আরবি বিভাগের প্রভাশক রায়হানুল কবীর, ছাত্রদের পক্ষে মাসুদ রানা, জোবায়ের আহমেদসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, ধর্মীয় ইস্যু নিয়ে ভারত সব সময়ই উস্কানিমুলক বক্তব্য দিয়ে সারাবিশ্বের মুসলমানদের মনে প্রচণ্ড আঘাত দেয়। বর্তমান সরকারের কাছে দাবি জানাই, ভারতীয় রাষ্ট্রদূতের সাথে কথা বলে এই জঘন্য কর্মের নিন্দা জানিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করুন। হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণকে গ্রেপ্তারের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানান।

T.A.S / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত