ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার দেবহাটার খলিষাখালীতে ভূমিদস্যদের দখলে ১৭০০ বিঘা মৎস্য ঘের


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৮-১০-২০২৪ বিকাল ৫:৪৮

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ও জগন্নাথপুর মৌজায় ১ হাজার ৭০০ বিঘা মৎস্য ঘেরের দখল ফিরে পেতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন প্রকৃত মৎস্য ঘেরের মালিকরা।

ঘেরের প্রকৃত মালিকরা জানান, বিগত স্বৈরাচার সরকারের সাবেক মন্ত্রী রুহুল হক এবং তৎকালীন পুলিশ সুপার মনিরুজ্জামানের ছত্রছায়ায় খলিষাখালী গ্রামের বক্কার গাজীর ছেলে ভূমিদূস্য সাইফুল গাজী, কামরুল গাজী, করিম শেখের ছেলে মকরম শেখ, নোড়ারচক গ্রামের সোবহান সরদারের ছেলে রিয়াজ সরদার ও ভূমিদূস্য আকরামের নেতৃত্ব মৎস্য ঘের দখল করে অবৈধভাবে ভোগদখল করে আসছে। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর প্রকৃত জমির মালিকরা মৎস্য ঘেরে গেলে ভূমিদস্যু সাইফুলের নেতৃত্বে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র তাক করে মালিকদের ভীতি প্রর্দশন করে। জমিতে আসলে মেরে ফেলার হুমকি দেয়। ঘেরের প্রকৃত ঘেরের মালিকরা নিরুপায় হয়ে জেলা প্রশাসকের কাছে ঘেরের দখল ফিরে পেতে আবেদন করেছেন। 

ভুক্তভোগী জমির মালিক মহিউদ্দিন বলেন, সাবেক মন্ত্রী ডা. রুহুল হকের নির্দেশে এবং সাবেক পুলিশ সুপার মনিরুজ্জামানের ছত্রছায়ায় ভূমিদস্যু সাইফুল গাজীর নেতৃত্বে মৎস্য ঘের দখল করে আমাদের মারপিট করে তাড়িয়ে দেয়। প্রকৃত জমির মালিকদের পুলিশ দিয়ে হয়রানি করে এবং জমিতে গেলে মেরে ফেলার হুমকি দেয়।

তিনি আরো বলেন, আজ স্বৈরাচারের পতন হয়েছে ঠিকিই। কিন্তু এখনো তাদের দোসররা রয়েছে। তারা প্রকাশ্যে আমাদের মতো নিরহ জমির মালিকদের জমিতে না যাওয়ায় জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, প্রকৃত জমির ওয়ারিশ হয়েও স্বৈরাচার সরকারের পৃষ্ঠপোষক রহুল হকের সন্ত্রাসী বাহিনীর ভয়ে জমিতে যেতে পারিনি। বারবার মেরে ফেলার হুমকি দিয়েছে। সাবেক এসপি মনিরুজ্জামান পুলিশ পাঠিয়ে আমাদের হয়রানি করেছে। সরকার পতনের পর সেই স্বৈরাচারের দোসরারা এখনো আমাদের হুমকি দিচ্ছে মৎস্য ঘেরে না যাওয়ার জন্য। আমরা প্রকৃত জমির মালিকরা যাতে জমিতে যেতে পারি, তার ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেেপ কামনা করছি। সাবেক মন্ত্রী রহুল হকসহ তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই।

T.A.S / জামান

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত