খালেদা জিয়ার গাড়িবহরে হামলা
উত্তরায় শেখ হাসিনার নামে এসএম জাহাঙ্গীরের মামলা
২০১৫ সালের ১৯ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণার সময় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সভাপতি ও বিগত উপ-নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন এ মামলা করেন।
মামলার সূত্রে জানা যায়, এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ২য়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ৩য়, ঢাকা ১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানকে ৪র্থ ও সাবেক দক্ষিনখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেনকে ৫ম আসামি করা হয়েছে। এছাড়া এ মামলায় সর্বোমোট ৮২ জনকে আসামি করা হয়েছে এবং অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনের কথা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে এস এম জাহাঙ্গীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কোনো ন্যায় বিচার পাইনি। আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করা হয়েছিল। আমাদের নেত্রীর গাড়ি বহরে হামলাকারীদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’
এদিকে মামলার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, আমরা মামলাটি অলরেডি রুজু করেছি। যার নাম্বার- ১৫, তারিখ ৮/১০/২০২৪। আমরা মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুষ্ঠুভাবে তদন্ত করে আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসবো।
T.A.S / জামান
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন